,

লস অ্যাঞ্জেলেসে শ্রীদেবীর সঙ্গে শাহরুখ

news-image

বিনোদন ডেস্ক : বিদেশে গিয়ে স্বদেশি কারো খোঁজ পেয়েছেন আর তার সঙ্গে দুই মিনিট কথা বলবেন না, এমন মানুষ দুনিয়ায় খুঁজে পাওয়া মুশকিল। এ তালিকায় অন্যদের মতো রয়েছেন ‘রইস’খ্যাত শাহরুখ খান। ‘যাব হ্যারি মেট সেজাল’ চলচ্চিত্রের প্রচারের জন্য যখন আনুশকা শর্মা মাথার ঘাম পায়ে ফেলছেন, তখন লস অ্যাঞ্জেলেসে পরিবার নিয়ে ছুটি কাটাচ্ছেন শাহরুখ। আর ছুটি কাটানোর ফাঁকে তিনি দেখা করলেন ‘হাওয়া হাওয়াই’খ্যাত শ্রীদেবীর সঙ্গে।

ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে প্রকাশ, লস অ্যাঞ্জেলেসে দেখা করার পর তাঁদের তোলা ছবি ভাইরাল হয়ে যায় ইন্টারনেট দুনিয়ায়। ছবিতে শাহরুখ খান ও শ্রীদেবী ছাড়াও ছিলেন গৌরি খান ও বনি কাপুর। এ সময় শাহরুখ দেখা করেন শ্রীদেবীর দুই মেয়ে জাহ্নবী কাপুর ও খুশি কাপুরের সঙ্গে। শাহরুখ ও শ্রীদেবী তাঁদের পেশাগত জীবনে মাত্র একবার জুটিবদ্ধ হয়েছিলেন। এ ছাড়া বিভিন্ন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রায়ই শ্রীদেবীর প্রশংসা করেন শাহরুখ।

শ্রীদেবীর পরিবারের সঙ্গে শাহরুখের পরিবারে সময়টা যে দারুণ কেটেছে, তা সহজেই অনুমেয়। তবে লস অ্যাঞ্জেলেসের বাকি সময়টুকুও খারাপ কাটছে না শাহরুখের। কয়েক দিন আগে একটি টুইটে শাহরুখ আব্রামকে হলিউডের বিখ্যাত ইউনিভার্সাল স্টুডিও ঘুরতে যাওয়ার কথাও জানিয়েছিলেন। টুইটে তিনি লিখেছিলেন, ‘বাচ্চাদের ইউনিভার্সাল স্টুডিও বেড়াতে নিয়ে যাচ্ছি। আপনাদের আতিথেয়তার জন্য ধন্যবাদ।’ তবে শ্রীদেবীর সঙ্গে দেখা হওয়ার অভিজ্ঞতাটা আলাদা করেই রাখবেন শাহরুখ।

শ্রীদেবীকে সর্বশেষ দেখা গিয়েছিল অক্ষয় খান্না ও নওয়াজউদ্দিন সিদ্দিকী অভিনীত ‘মম’ ছবিতে। লস অ্যাঞ্জেলেস থেকে ফিরেই ‘যাব হ্যারি মেট সেজাল’ চলচ্চিত্রের প্রচারণায় আনুশকার সঙ্গে যোগ দেবেন শাহরুখ। ইমতিয়াজ আলির পরিচালনায় ছবিটি চলতি বছরের ৪ আগস্ট মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি