,

বান্দরবানের সাথে সারাদেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

news-image

নিজস্ব প্রতিবেদক : টানা ভারি বর্ষণে বান্দরবান-চট্টগ্রাম সড়ক সাতকানিয়ার বাজালিয়া এলাকায় সড়ক তালিয়ে যাওয়ায় বান্দরবানের সাথে সারা দেশের সড়ক যোগাযাগ বিচ্ছিন হয় পড়েছে। রবিবার সন্ধ্যা থেকে এ সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয় যায়। স্থানীয় ও শ্রমিকরা জানান, টানা ভারি বর্ষণ অব্যাহত থাকায় বান্দরবান-চট্টগ্রাম প্রধান সড়কের বাজালিয়ার বরদুয়ারাসহ কয়কটি স্থানে বন্যার পানিতে সড়ক তলিয়ে গেছে।

অপরদিকে বান্দরবান-রাঙামাটি সড়কের পুলপাড়া বেইলি ব্রিজ বন্যার পানিতে তলিয়ে গেছে। ফলে বান্দরবান-রাঙ্গামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিচ্ছিন্ন অংশে চলছে নৌকা। অনেকে ভ্যানগাড়িতে করে পার হচ্ছে তলিয়ে যাওয়া সড়কপথ। বান্দরবানের সঙ্গে রুমারও সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এদিকে ভারি বর্ষণের কারণে বান্দরবানের বিভিন্নে স্থানে পাহাড়ধসের ঘটনাও ঘটেছে। পাহাড়ধসে প্রাণহানি ঠেকাতে শহরে জেলা প্রশাসন ও পৌরসভার পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে।

এদিকে বান্দরবান-রুমা সড়কের ওয়াই জংশন এলাকায় পাহাড়ধসে নিখোঁজদের উদ্ধার সোমবার সকাল থেকে উদ্ধার অভিযান শুরু হয়েছে। সেনাবাহিনী, দমকল বাহিনী, রেডক্রিসট সোসাইটি এবং স্থানীয় লোকজন উদ্ধার অভিযান অংশ নিয়েছে। ভারি বৃষ্টিপাতের কারণে উদ্ধার অভিযান চালাতে গিয়ে হিমশিম খাচ্ছে উদ্ধারকারীরা। তবে এখন পর্যন্ত চারজনের লাশের সন্ধান মিলেনি। যারা নিখাঁজ রয়েছে তারা হলেন রুমা উপজলার স্বাস্থ্য কর্মী মুনি বড়ুয়া, উপজেলা পোস্টমাস্টার জবিউল আলম, কৃষি ব্যাংক কর্মকর্তা গৌতম নন্দী ও রুমার মংশ প্রু কারবারীর মেয়ে সিমাচিং।

সেনাবাহিনীর ১৯ প্রকৌশল ব্রিগেডের উপ-অধিনায়ক মেজর ইফতেখার জানান, উদ্ধার অভিযান শুরু করা হলও ভারি বৃষ্টিপাত হওয়ায় ঝুঁকির কারণে তা বিঘ্নিত হচ্ছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের