,

তিন দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন শুরু আজ

news-image

নিজস্ব প্রতিবেদক : সরকারের নীতি নির্ধারকদের সাথে জেলার প্রধান কর্মকর্তাদের বার্ষিক সভা তথা তিন দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন আজ মঙ্গলবার রাজধানীতে শুরু হবে। সরকারের বিভিন্ন নীতিমালা, নির্দেশনা, অগ্রাধিকার বাস্তবায়নের উপায় তথা কার্যকর ও সাবলীলভাবে প্রশাসন পরিচালনা ও আইনশৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রস্তাবনা নিয়ে আলোচনার জন্য প্রতিবছর এই সম্মেলনের আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকাল ১০টায় তাঁর তেজগাঁওস্থ কার্যালয়ের শাপলা হলে এই সম্মেলন উদ্বোধন করবেন।

মন্ত্রীপরিষদ সচিব এম. শফিউল আলম বলেন, মন্ত্রীবর্গ, উপদেষ্টাবৃন্দ, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী এবং ৫২টি মন্ত্রণালয়ের সচিবরা এই সম্মেলনের ২২টি সাধারণ ও ১৮টি কর্ম অধিবেশনে অংশ নেবেন।

মন্ত্রীপরিষদ সচিব জানান, জেলা প্রশাসকরা সরকারের প্রয়োজনীয় দিকনির্দেশনা পাওয়ার লক্ষ্যে ৩৪৯টি প্রস্তাব জমা দিয়েছেন।

তিনি বলেন, উদ্বোধনী অনুষ্ঠান শেষে জেলা প্রশাসকরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে একটি উন্মুক্ত আলোচনায় অংশ নেবেন। তারা আগামী বুধবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন।

মন্ত্রী পরিষদ সচিব বলেন, জেলা প্রশাসকরা মাঠপর্যায়ে দায়িত্ব পালনকালে আইনগত, প্রশাসনিক, আর্থিক ও অন্যান্য যেসব চ্যালেঞ্জ মোকাবিলা করছেন, সেগুলো উত্তরণে তারা সরকারের নীতি নির্ধারকদের কাছে দিকনির্দেশনা চাইবেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের