সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় পুরস্কারের মঞ্চে কাঁদলেন শাবানা

news-image

বিনোদন প্রতিবেদক : পুরো হলরুম জুড়ে নিরবতার হিমেল হাওয়া বইছে। এরইমধ্যে ঘোষণা এলো এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান-২০১৫ অনুষ্ঠানে বক্তব্য রাখবেন দেশিয় চলচ্চিত্রের কিংবদন্তী অভিনেত্রী শাবানা। এরপর মঞ্চে উঠে বক্তব্য দেওয়ার সময় বেশ আবেগপ্রবণ হয়ে পড়েন এক সময়ের তুমুল জনপ্রিয় নায়িকা। এরপর একটা সময় গিয়ে কেঁদেও ফেলেন! আর অনুষ্ঠানে আগত অতিথিরাও সে সময় তাকে ভিন্নভাবে অভিবাদন জানালেন!

বক্তব্য রাখতে গিয়ে শাবানা বলেন, ‘গত বেশ কিছুদিন আগে আমি প্রধানমন্ত্রীর সঙ্গে প্রথমবারের মতো দেখা করতে গিয়েছিলাম। একজন অসুস্থ পরিচালকের পাশে যেন তিনি থাকেন, সে বিষয়ে কথা বলার জন্য। মমতাময়ী প্রধানমন্ত্রী সেদিন দু’হাতে আমাকে জড়িয়ে ধরেন। আমি জানি, তিনি যে সম্মান আমাকে সেদিন দিয়েছেন, তা সমস্ত শিল্পীর, শিল্পের।’

জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে আজীবন সম্মাননা প্রাপ্তির প্রতিক্রিয়া জানাতে গিয়ে চিত্রনায়িকা শাবানা বলেন, ‘আমি যাদের জন্য শাবানা, আজকের এ পুরস্কার তাদের। আমার এ পুরস্কার তাদের উৎসর্গ করলাম। আমি যেন তাদের হৃদয়ে নায়িকা শাবানা হয়েই সব সময় থাকি।’

তার বক্তব্যের এক পর্যায়ে দেশিয় চলচ্চিত্রের নানান প্রসঙ্গ উঠে আসে। তিনি সে সময় সংকট ও সম্ভাবনা নিয়েও কথা বক্তব্য রাখেন। জনপ্রিয় এ নায়িকা বলেন, ‘আমাদের চলচ্চিত্র আজ সংকটে। কিন্তু যেকোনও সংকটের মাঝে লুকিয়ে থাকে সমাধান। যখন আামাদের পাশে সবার প্রিয় মাননীয় প্রধানমন্ত্রী আছেন, তখন কোনও সংকটই থাকতে পারে না। প্রবাসে থাকলেও আমি জ্ঞাত হয়েছি, তিনি বাংলাদেশ সিনেমা ও টেলিভিশন ইন্সটিটিউট করেছেন। বিপুল অর্থের মাধ্যমে বিএফডিসি আধুনিকায়ন করেছেন। চলচ্চিত্রের পাশে থাকার জন্য তাকে আন্তরিক ধন্যবাদ।’

১৯৭৭ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত অভিনয়শিল্পে অবদান রাখায় দশবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন শাবানা। জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৫-তে আজীবন সম্মাননা পেলেন চিত্রনায়িকা আফরোজা সুলতানা রত্না শাবানা ও সংগীতশিল্পী ফেরদৌসী রহমান। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে (বিআইসিসি) জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৫ তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৫টি ক্যাটাগরিতে ৩১ জন শিল্পী ও কলাকুশলীকে পুরস্কার দেওয়া হয়।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা