,

রুমায় নিখোঁজ চারজনের তিনজনই সরকারি কর্মকর্তা

news-image

বান্দরবান প্রতিনিধি : তিন দিনের টানা বর্ষণে বান্দরবানের রুমায় সড়কে পাহাড় ধসে পড়ে এক নারী নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও চারজন। নিখোঁজ চারজনের তিনজনই সরকারি কর্মকর্তা বলে জানা গেছে।

নিখোঁজরা হলেন, উমেচিং মারমা (১৭) উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুন্নি বড়ুয়া (৩৫), কৃষি ব্যাংক রুমা শাখার কর্মকর্তা গৌতম কুমার নন্দী (৫৫) এবং রুমা ডাকঘরের পোস্টমাস্টার মোহাম্মদ রবিউল। এছাড়া ঘটনাস্থল থেকে রবিবার উদ্ধার করা হয়েছে রুমা উপজেলার বাসিন্দা চিংমে হ্লা মারমা (১৯) নামে এক ছাত্রীর লাশ।

ঘটনার পর দমকল বাহিনীর সদস্য, সেনা সদস্য ও রেড ক্রিসেন্টের সদস্যরা উদ্ধার অভিযান চালালেও রবিবার টানা বৃষ্টিপাত ও আলো স্বল্পতার কারণে উদ্ধার কাজ ব্যাহত হয়। সোমবার সকাল থেকে ফের উদ্ধার অভিযান শুরু করা হয়। কিন্তু প্রচন্ড বৃষ্টিপাতের কারণে উদ্ধার অভিযানে বেগ পেতে হচ্ছে বলে জানান বান্দরবান জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক।

নিহত চিংমে হ্লা মারমার পরিবারকে বান্দরবান জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

নিখোঁজ মুন্নি বড়ুয়ার ভাই রাহুল বড়ুয়া ছোটন বলেন, সকাল থেকে সেনা সদস্য ও দমকলকর্মীরা উদ্ধার অভিযান চালালেও বৃষ্টির জন্য উদ্ধার কার্যক্রম বার বার ব্যাহত হচ্ছে।

সকালে উদ্ধার কার্যক্রমে দেখতে ঘটনাস্থল পরিদর্শন করেন পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক উল্লাহ বলেন, এখনও উদ্ধার অভিযান চলছে। উদ্ধার অভিযান শেষ হলে এ ঘটনায় নিহতের সংখ্যা বলা যাবে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে