,

‘সিদ্দিকুরকে সরকারি খরচে বিদেশ পাঠানো হবে’

news-image

নিজস্ব প্রতিবেদক : তিতুমীর কলেজের ছাত্র সিদ্দিকুর রহমানের চোখের চিকিৎসার জন্য তাকে সরকারি খরচে বিদেশে পাঠানো হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, সিদ্দিকুরকে সর্বোচ্চ চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। উন্নত চিকিৎসার জন্য তাকে সরকারি খরচে বিদেশে পাঠানো হবে।

সোমবার জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন সিদ্দিকুরকে দেখার পর সাংবাদিকদের এসব কথা বলেন ওবায়দুল কাদের। বেলা আড়াইটার দিকে সিদ্দিকুর রহমানকে দেখতে ওই হাসপাতালে যান তিনি। সূত্র : বাসস

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সিদ্দিকুরের চিকিৎসার ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিপরিষদের বৈঠকে উদ্বেগ প্রকাশ করেন এবং সিদ্দিকুরের চিকিৎসার খোঁজ-খবর নিতে প্রধানমন্ত্রী তাকে পাঠিয়েছেন।

পুলিশের টিয়ার শেলের আঘাতে সিদ্দিকুরের চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে কি না? এ ব্যাপারে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, এটা অভিযোগ। বিষয়টি তদন্তের জন্য পুলিশের পক্ষ থেকে তিন সদস্যের কমিটি করা হয়েছে। তিন কার্যদিবসের মধ্যে ওই প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এ সময়ে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের অধ্যাপক ডা. দীপক কুমার নাগ, ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক চন্দ্র শেখর মন্ডল, প্রচার সম্পাদক সাইফ উদ্দিন বাবু, ক্রীড়া সম্পাদক চিন্ময় রায়, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি শাকিল হোসাইন শুভ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

গত বৃহস্পতিবার সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা রুটিনসহ পরীক্ষার তারিখ ঘোষণার দাবিতে শাহবাগে আন্দোলন করতে গেলে দুই চোখে আঘাত পান সিদ্দিকুর। প্রথমে সিদ্দিকুরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর তাকে নেয়া হয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে। সেখানে শনিবার তার চোখে অস্ত্রোপচার করা হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা