,

বিপিএল শুরু ২ নভেম্বর

news-image

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মাঠে গড়াচ্ছে আগামী নভেম্বরে। বিষয়টা আগেই অনেকটা নিশ্চিত ছিল। এবার টুর্নামেন্ট শুরুর দিনক্ষণও ঠিক হয়েছে। আজ সোমবার বিপিএল গভর্নিং কাউন্সিলের সভায় চূড়ান্ত হয়েছে, ২ নভেম্বর মাঠে গড়াবে ঘরোয়া টি-টোয়েন্টির সবচেয়ে বড় আসরটি।

সভা শেষে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক জানিয়েছেন, আসরটি ২ নভেম্বর শুরু হলেও এর উদ্বোধন হবে ৩১ অক্টোবর।

সভায় আরো সিদ্ধান্ত হয়, এবারের বিপিএলে এক ম্যাচে পাঁচ বিদেশি ক্রিকেটার খেলানোর সুযোগ পাবে দলগুলো। যদিও এর আগে গত কয়েকটি আসরে চার বিদেশি খেলানোর নিয়ম ছিল। এবার একজনের কোটা বাড়ানো হয়েছে।

এর ফলে একজন দেশি খেলোয়াড় কম খেলার সুযোগ পাবে, যা দেশের ক্রিকেটের জন্য কিছুটা ক্ষতিরই বলা যায়।

এ ছাড়া নতুন আইকন ক্রিকেটার হিসেবে মুস্তাফিজুর রহমানের নাম ঘোষণা করা হয়েছে। তাই এখন আইকন ক্রিকেটারের সংখ্যা দাঁড়াল আটে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা