,

বনানীর ধর্ষণ মামলায় বাদিনীর ক্যামেরা ট্রায়াল ৬ আগস্ট

news-image

নিউজ ডেস্ক : রাজধানীর বনানীর রেইন-ট্রি হোটেলে দুই তরুণী ধর্ষণ মামলায় রুদ্ধদ্বার কক্ষে (ক্যামেরা ট্রায়াল) বাদিনীর সাক্ষ্যগ্রহণ পিছিয়ে আগামী ০৬ আগস্ট পুনর্নির্ধারণ করেছেন ঢাকার ২ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। বাদিনী ধর্ষণের শিকার ওই দুই তরুণীর একজন। ওইদিন ট্রাইব্যুনালের বিচারক শফিউল আজমের খাসকামরায় কেবলমাত্র ৫ আসামি এবং উভয়পক্ষের আইনজীবীদের উপস্থিতিতে সাক্ষ্য দেবেন বাদিনী। সোমবার ক্যামেরা ট্রায়ালের দিন ধার্য থাকলেও আসামিপক্ষের আবেদনে পিছিয়ে দেন ট্রাইব্যুনাল।

গ্রেপ্তারকৃত মামলার ৫ আসামি আপন জুয়েলার্সের কর্ণধার দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদ, তার বন্ধু নাঈম আশরাফ ওরফে এইচএম হালিম ও সাদমান সাকিব এবং দেহরক্ষী রহমত আলী ও গাড়িচালক বিল্লাল হোসেনকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। সকালে বাদিনী হাজির হলে তার আইনজীবী বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির পক্ষে মামলা পরিচালনাকারী অ্যাডভোকেট ফাহমিদা আক্তার রিংকি ক্যামেরা ট্রায়ালের আবেদন জানান। ট্রাইব্যুনাল এ আবেদন মঞ্জুরের পর বিচারকের খাসকামরায় রুদ্ধদ্বার কক্ষে এর প্রস্তুতি শুরু হয়।

এ সময় মামলার অভিযোগ গঠনের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করা হবে উল্লেখ করে সময়ের আবেদন জানান আসামিদের আইনজীবী কাজী নজিবুল্লাহ হিরু। এ আবেদন মঞ্জুর করেন ট্রাইব্যুনাল। গত ১৩ জুলাই ৫ আসামির বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করে মামলার বিচার শুরু করেন ট্রাইব্যুনাল। গ্রেফতারকৃত পাঁচ আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। দোষী না নির্দোষ জিজ্ঞাসা করা হলে নিজেদেরকে নির্দোষ দাবি করেন তারা।

গত ০৭ জুন মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের (ভিকটিম সাপোর্ট সেন্টার) পরিদর্শক ইসমত আরা এমি ঢাকার সিএমএম আদালতে চার্জশিট দাখিল করেন। গত ২৮ মার্চ জন্মদিনের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে অস্ত্রের মুখে ঢাকার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওই দুই শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে গত ০৬ মে বনানী থানায় পাঁচজনের বিরুদ্ধে মামলা করা হয়। মামলার ৫ দিন পর গত ১১ মে আদালতে জবানবন্দি দেন ওই দুই তরুণী।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে