,

হলি আর্টিজানে হামলার কথা স্বীকার করেছেন সোহেল মাহফুজ

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানী গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার অন্যতম পরিকল্পনাকারী নব্য জেএমবির নেতা সোহেল মাহফুজ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তিনি হামলার প্রক্রিয়ায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

গতকাল রবিবার মুখ্য মহানগর হাকিম আদালতে তিনি গুলশানের হলি আর্টিজান হামলায় জড়িত থাকার কথা স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তার জবানবন্দি রেকর্ড করেন ঢাকা মহানগর হাকিম আহসান হাবীব। জবানবন্দি রেকর্ড শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

আদালত সূত্রে জানা গেছে, নব্য জেএমবির গ্রেফতারকৃত নেতা সোহেল মাহফুজকে দুই দফা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের পর গতকাল তিনি আদালতে এ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

এর আগে গত ১৭ জুলাই সোহেল মাহফুজকে ছয় দিনের রিমান্ডে নেওয়া হয়। তার আগে ৯ জুলাই সোহেল মাহফুজকে সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা