,

দাউদ ইব্রাহিমকে খুন করতে চান দীপিকা!

news-image

বিনোদন ডেস্ক : বলিউডে একের পর এক জীবনী নির্ভর সিনেমাগুলো বক্স অফিস বাজিমাত করছে। এরই ধারাবাহিকতায় আন্ডারওয়ার্ল্ডের ডন খ্যাত দাউদ ইব্রাহিমকে নিয়ে একটি সিনেমা তৈরি করতে যাচ্ছেন নতুন পরিচালক হানি ত্রিহান। ‘পিকু’র নস্ট্যালজিয়ার পর এবার ওই ছবিতেই ফের এক হচ্ছেন দীপিকা পাড়ুকোন ও ইরফান খান জুটি।

এবার আন্ডারওয়ার্ল্ডর কঠিন বাস্তবতার প্রেক্ষাপটের চিত্রনাট্যেই অভিনয় করবেন দুই অভিনেতা। শোনা যাচ্ছে, রহিমা খান, যিনি দাউদ ইব্রাহিমকে খুন করতে চেয়েছিলেন, সেই চরিত্রেই নাকি অভিনয় করবেন দীপিকা। রহিমা খান অন্ধকার জগতে ‘স্বপ্না দিদি’ নামেই পরিচিত ছিলেন। সেক্ষেত্রে দীপিকার চরিত্রের নাম রাখা হচ্ছে ‘স্বপ্না’। ইরফানের চরিত্র নিয়ে যদিও কোনও ইঙ্গিত মেলেনি।

নাম ঠিক না হলেও ছবির মুক্তির তারিখ নির্ধারণ করা হয়ে গেছে। আগামী বছরের ২ অক্টোবর আবারো এক সঙ্গে দেখা যাবে এই জুটিকে।
নতুন ছবি নিয়ে খবর রটতেই সোশ্যাল মিডিয়ায় হইচই শুরু হয়েছে। ছবির নাম এখনও জানানো হয়নি। তবে বিশালের লেখা গল্প আর দীপিকা-ইরফান জুটির মিশেলে ফের সুপারহিটের আশা করছেন সিনেপ্রেমীরা।

উল্লেখ্য, হুসেন জাইদির লেখা ‘মাফিয়া কুইনস অব মুম্বাই’ নামক উপন্যাস থেকেই গল্প লিখেছেন বিশাল ভরদ্বাজ। ছবির প্রযোজকও বিশাল। আগামী জানুয়ারিতেই শুরু হচ্ছে শুটিং।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা