,

আজান নিয়ে ফের বিস্ফোরক মন্তব্য বলিউড অভিনেত্রীর!

news-image

বিনোদন ডেস্ক : বেশ কিছুদিন আগে ভারতের বিখ্যাত গায়ক সোনু নিগম বাড়ির কাছের মসজিদের লাউডস্পিকার থেকে ভেসে আসা আজানের শব্দে ঘুম ভেঙে যায় বলে অভিযোগ করেছিলেন। সোনুর সেই মন্তব্যের পর কম জলঘোলা হয়নি। সোনুর পর সেই পথে হেঁটে এবার আজানের তীব্র বিরোধিতা করলেন গায়িকা-অভিনেত্রী সুচিত্রা কৃষ্ণমূর্তি।

‘কভি হাঁ কভি না’ সিনেমায় শাহরুখ খানের বিপরীতে বড়পর্দায় দেখা গিয়েছে এই অভিনেত্রীকে। তিনিই এবার ভোরবেলা লাউডস্পিকারে জোরাল শব্দে আজানের প্রতিবাদ জানালেন টুইটারে। সুচিত্রা তার টুইটারে লিখেছেন, “ভোর ৪.৪৫ মিনিটে বাড়িতে ফিরেছি। কিন্তু আজানের তীব্র শব্দে কানে তালা লেগে যাওয়ার উপক্রম। জোর করে ধর্মকে চাপিয়ে দেওয়া অযৌক্তিক। ” যথারীতি তার টুইট নিয়েও শুরু হয়ে গিয়েছে বিতর্ক।

হঠাৎ সুচিত্রা এরকম সংবেদনশীল বিষয় নিয়ে টুইট করতে গেলেন কেন এই প্রশ্নের উত্তর খুজতে গিয়ে দেখা যাইয় গোটা ঘটনার সূত্রপাত সাগরিকা ঘোষের একটি টুইটকে ঘিরে। সাগরিকা টুইটারে লেখেন, “আজানের বিরুদ্ধে হিন্দু সেলেবদের প্রতিবাদ দেখে জানিয়ে দিই, তাদের ব্রাহ্মমুহূর্তে ঘুম থেকে ওঠা উচিত। সেটাই আজানের উদ্দেশ্য। ”

এর পালটা সুচিত্রা লেখেন, “আমি নিজে ব্রাহ্মমুহূর্তে বিছানা ছেড়ে উঠে পড়ি। রেওয়াজ করি, যোগাসন করি। কিন্তু ঈশ্বরকে স্মরণ করার জন্য আমার অন্তত লাউডস্পিকারের দরকার পড়ে না। ” এখানেই শেষ নয়।

এরপর সুচিত্রা আরও লেখেন, “আমরা কেউই আজানের বিরোধিতা করছি না। কিন্তু ভোর পাঁচটার সময় জোর করে কারও ঘুম ভাঙিয়ে দেওয়াটা সভ্য সমাজে মেনে নেওয়া যায় না। ”

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা