,

জীবনে প্রথম বার… জানালেন ক্যাটরিনা!

news-image

বিনোদন ডেস্ক : ইনস্টাগ্রামে ভিডিও আপলোড করে ট্যাগলাইনে লিখলেন, জীবনে প্রথম বার…। কিন্তু কী এমন করলেন ক্যাটরিনা? তাও আবার জীবনে প্রথম বার? জিন্দেগি না মিলেগি দোবারা ছবিতে ল্যায়লা চরিত্রে স্কুবা ডাইভিং ইনস্ট্রাক্টরের চরিত্রে নজর কেড়েছিলেন ক্যাট। এ বার অবশ্য সমুদ্রের তলায় নয়, জলের উপরেই বাজিমাৎ অভিনেত্রীর। খুব বেশি স্কিলড না মনে হলেও, খারাপ সার্ফ করেন না ক্যাটরিনা! তেমনটাই মনে করছেন ক্যাটের ঘনিষ্ঠরা। টুইটার-ইনস্টাগ্রামে খুব বেশি অ্যাকটিভ না হলেও, শনিবার একটি ভিডিও আপলোড করেছেন তিনি।

ভিডিওটিতে দেখা যাচ্ছে, মরোক্কোর অশান্ত সমুদ্রে সার্ফিংয়ে মেতেছেন অভিনেত্রী। আর সেখানেই লিখেছেন, জীবনে প্রথম বার…। বলিউডে আসার পর থেকে নানা রূপে ক্যাটরিনাকে দেখা গিয়েছে। অভিনয়ের স্কিল বাড়ানোর পাশাপাশি নাচ, ফিটনেসেও বাড়তি গুরুত্ব দিয়েছেন ক্যাট। আপাতত তিনি সলমনের সঙ্গে মরোক্কোতে রয়েছেন। না, দুই প্রাক্তন মিলে ছুটি কাটানোর জন্য নয়, ছবির শুটিংয়ে ব্যস্ত তাঁরা। আলি আব্বাস জাফরের নতুন ছবি টাইগার জিন্দা হ্যায়র শুটিং চলছে মরোক্কোতে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা