,

বান্দরবানে পাহাড়ধস : নিখোঁজদের উদ্ধারে ফের অভিযান শুরু

news-image

বান্দরবান প্রতিনিধি : বান্দরবান-রুমা সড়কের পাহাড়ধসের ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে ফের অভিযান শুরু হয়েছে। নিখোঁজদের উদ্ধারে প্রায় ৪০০ ফুট লম্বা মোটা রশিসহ প্রয়োজনীয় যন্ত্রপাতি ব্যবহার করছেন সেনা সদস্য, পুলিশ, ফায়ার সার্ভিস সদস্যরা। আজ সোমবার সকাল থেকে এ অভিযান শুরু হয়।

মাটিচাপায় নিখোঁজরা হলেন রুমা উপজেলার স্বাস্থ্য সহকারী মুন্নি বড়ুয়া (২৫), রুমা উপজেলা পোস্ট মাস্টার জাবিউল আলম (৪৫), রুমা কৃষি ব্যাংক কর্মচারী গৌতম নন্দী (৪০) এবং গৃহবধূ চিংমে মারমাসহ (৩০) অজ্ঞাতপরিচয় সাতজন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল রবিবার সকালে জেলার ২৬ কিলোমিটার দূরে দৌলিয়ান পাড়া এলাকায় এ হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনার পর তিনজনকে জীবিত অবস্থায় (আহত) উদ্ধার করা গেলেও সেখান থকে চিংমে হ্লা মারমা (২০) নামে এক তরুণীর লাশ উদ্ধার করা হয়।

এ ব্যাপারে রুমা উপজেলা পরিষদ চেয়ারম্যান অংথোয়াইচিং মারমা জানান, ওই এলাকায় হেঁটে পারাপারের সময় পাহাড়ধসে মাটিচাপায় এখনও নিখোঁজ রয়েছেন ওই চারজনসহ মোট সাতজন যাত্রী। তিনজন যাত্রী শ্রমিক এবং অজ্ঞাতনামা বলেও তিনি উল্লেখ করেন।

এদিকে সরকারি সূত্র জানিয়েছে, জেলা ও উপজেলা প্রশাসন থেকে পাহাড়ধসের ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের উদ্যোগ নিয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা