,

ক্রিকেট ছেড়ে যে খেলা খেলবেন ধোনি!

news-image

স্পোর্টস ডেস্ক :শচিন টেন্ডুলকার চান ‘ডিফেন্সে মন দেক মহেন্দ্র সিং ধোনি! কারণ এই কাজটি ভাল করেই পারবেন ক্রিকেট ইতিহাসের এই অন্যতম সেরা ফিনিশার। আর নিজের স্বপ্নের একাদশে ডিফেন্সিং মুডে দেখতে চান ধোনিকে।

কিন্তু যে আক্রমণাত্মক খেলার জন্য এত নাম মাহির, সেই সুযোগ তাকে কেন দিতে চান না শচিন। আসলে খেলাটা ক্রিকেট নয়, কাবাডি। সেই খেলাতে ধোনিকে এই পজিশনে দেখতে চান মাস্টার ব্লাস্টার।

প্রো কবাডি লিগের পঞ্চম মৌসুম শুরু হতে চলেছে সামনের সপ্তাহে। এ বার চারটি নতুন দলকে দেখা যাবে। শচিনের ‘তামিল থালাইভাস’দল তার মধ্যে অন্যতম। চেন্নাইয়ে দলের জার্সি উদ্বোধন করতে এসেছিলেন শচিন। তখন তাকে একটি স্বপ্নের কবাডি দল নিয়ে প্রশ্ন করা হয়। কিন্তু শর্ত দেয়া হয়, এই দলে থাকবেন না পেশাদার কবাডি খেলোয়াড়রা।

শচিন বিন্দুমাত্র না ভেবে দু’জন বিখ্যাত ব্যক্তিত্বের নাম বলা শুরু করেন। তাতে একজনের নাম ধোনি। অন্যজন শঙ্কর মহাদেবন। শচিনের মতে, ‘‘একজন ডিফেন্ডার বাছতে হলে আমি ধোনিকে বেছে নেব ও খুব একটি মিস করবে না এবং ওই পজিশনে দারুণ খেলবে।’’

শঙ্কর মহাদেবনকে নেয়ার পেছনে শচিনের সিদ্ধান্তের কারণ তার গাওয়া ‘ব্রেথলেস’গান! তার শ্বাস ধরে রাখার ক্ষমতার জন্যই তিনি ‘রেইডার’পজিশনে খুব ভাল খেলবেন বলে মনে করেন শচিন।

প্রসঙ্গত, ২৮ জুলাই প্রতিযোগিতার প্রথম ম্যাচে শচিনের দল মুখোমুখি হচ্ছে তেলুগু টাইটানসের।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে