,

‘জানতাম একে অন্যের জন্য থাকব’

news-image

বিনোদন ডেস্ক : ২০১২ সালে ‘ইশেকজাদে’ সিনেমায় প্রথম জুটি বেঁধে অভিনয় করেন বলিউড অভিনেতা অর্জুন কাপুর ও পরিণীতি চোপড়া। এ সিনেমায় প্রথমবার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন পরিণীতি। রোমান্টিক ঘরানার এ সিনেমাটি বেশ দর্শকপ্রিয়তা পেয়েছিল।

এরপর একসঙ্গে কাজ করার ইচ্ছে প্রকাশ করলেও তা আর হয়ে উঠেনি। দীর্ঘ পাঁচ বছর পর আবারো জুটি বাঁধতে যাচ্ছেন তারা। ‘সন্দীপ অউর পিঙ্কি ফারার’ সিনেমার মাধ্যমে তাদের ফিরিয়ে আনছেন পরিচালক দিবাকর ব্যানার্জি। কিছুদিন আগে সিনেমাটির প্রযোজনা সংস্থা যশরাজ এ তথ্য জানিয়েছে।

তবে আবারো জুটি বাঁধতে পেরে খুশি অর্জুন-পরিণীতি। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন অর্জুন। এ সময় অর্জুন কাপুর বলেন, ‘প্রথমবারের সহ-অভিনয়শিল্পী সব সময় খুব স্পেশাল হয়ে থাকে। আমাদের জার্নিটা একসঙ্গে শুরু হয়েছিল। গত পাঁচ বছর ধরেই আমরা চাইছিলাম আবার একসঙ্গে কাজ করতে। কিন্তু ঠিকঠাক পাচ্ছিলাম না। আমি অনেক উচ্ছ্বসিত কারণ দিবাকর ব্যানার্জির সঙ্গে কাজ করার সুযোগ পাচ্ছি। আর আমাদের রসায়নের অন্য একটা দিক উনি ফুটিয়ে তুলবেন।’

সহঅভিনয়শিল্পীর বাইরেও অর্জুন-পরিণীতির মধ্যে বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। এ প্রসঙ্গে অর্জুন কাপুর বলেন, ‘আমরা একসঙ্গে অনেক সময় কাটিয়েছি। শুটিং সেটে ভ্যানিটি ভ্যান শেয়ার করেছি। এছাড়াও বিভিন্ন বিষয় শেয়ার করেছি। এ সময় ক্যারিয়ার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগতাম। তখন আমরা জানতাম না আমাদের সামনে কী অপেক্ষা করছে। তাই নিরাপত্তা নিয়ে পরস্পরের সঙ্গে কথা বলতাম। তবে জানতাম, আমরা একে অন্যের জন্য থাকব।’

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের