বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

৭২টি প্রতিষ্ঠানে কেউ পাস করেনি

news-image

নিজস্ব প্রতিবেদক : এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় আটটি সাধারণ, একটি মাদরাসা ও একটি কারিগরি শিক্ষা বোর্ডে দেশের ৭২টি প্রতিষ্ঠানে একজনও পাস করেনি। বরং গত বছরের এর চেয়ে এবার শূন্য পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে।

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ রোববার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, শূন্য পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ৭২টি। গত বছর এ সংখ্যা ছিল ২৫টি, এবার বেড়েছে ৪৭টি প্রতিষ্ঠান।

মন্ত্রী বলেন, এবার পরীক্ষায় শতভাগ পাস করার কৃতিত্ব রয়েছে ৫৩২টি শিক্ষাপ্রতিষ্ঠানের। তবে গতবারের চেয়ে এই সংখ্যা এবার কমেছে। গত বছর শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠান ছিল ৮৪৮টি। এবার কমেছে ৩১৬টি।

তিনি আরো বলেন, এবার মোট শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৮ হাজার ৭৭১টি। গত বছর এ সংখ্যা ছিল ৮ হাজার ৩৪৫টি। এবার বেড়েছে ৪২৬টি প্রতিষ্ঠান।

উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় এবার ৬৮ দশমিক ৯১ শতাংশ শিক্ষার্থী পাস করেছে, যাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩৭ হাজার ৭২৬ জন।

গত বছর এ পরীক্ষায় পাসের হার ছিল ৭৪ দশমিক ৭০ শতাংশ, জিপিএ-৫ পেয়েছিল ৫৮ হাজার ২৭৬ জন।

রোববার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের অনুলিপি হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন।

এবার আটটি সাধারণ বোর্ডে পাসের হার ৬৬ দশমিক ৮৪, জিপিএ-৫ পেয়েছে ৩৩ হাজার ২৪২ জন। মাদরাসা বোর্ডে পাসের হার ৭৭ দশমিক ০২, জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৮১৫ জন। কারিগরি বোর্ডে পাসের হার ৮১ দশমিক ৩৩। জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৬৬৯ জন।

এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ২ এপ্রিল। এবার আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ছিল ১১ লাখ ৮৩ হাজার ৬৮৬ জন।

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু