,

কালো কন্যা দত্তক নিয়ে সমালোচিত সানি লিওন

news-image

বিনোদন ডেস্ক : ঘোষণা দেয়ার মাত্র তিনদিনের ব্যবধানে সন্তান কোলে হাজির হন বলিউডের আলোচিত নায়িকা সানি লিওন। এই আলোচনা যতটা না অভিনয় নিয়ে থাকে, তার থেকে অনেক বেশি থাকে তার ব্যক্তিগত বিষয় নিয়ে। কারণ তিনি যে প্রাক্তন পর্ন তারকা। তবে এবার সানিকে নিয়ে প্রশ্ন তোলার কারণ তার দত্তক নেয়া কন্যা নিশা। দত্তক নেয়ার কারণে সমালোচনার শিকার হলেন সানি।

দত্তক নেয়া নিঃসন্দেহে একটি প্রশংসা পাওয়ার মতো কাজ। হলিউড বলিউডের একাধিক তারকা সন্তান দত্তক নিয়ে প্রশংসা কুড়িয়েছেন। কিন্তু সানি হলেন সমালোচনার শিকার। এর জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রোলড হতে হলো সানিকে।

২১ মাসের এক কন্যাসন্তান দত্তক নিয়েছেন সানি ও ড্যানিয়েল দম্পতি। শুক্রবার সেকথা সামাজিক গণমাধ্যমের মাধ্যমে জানিয়ে দিয়েছেন তারা। এমনকী মেয়ে নিশার সঙ্গে ছবিও পোস্ট করেছেন। আর তারপর থেকেই কমেন্টের ছড়াছাড়ি। তাতে প্রশংসা যেমন রয়েছে, তেমন লোকে বাঁকা কথাও কম বলেনি। নিশার গায়ের রং কালো। তা নিয়ে সোশাল মিডিয়ায় ট্রোলড হলেন সানি। কিছু নিচু মানসিকতার মানুষজন সানির এই পদক্ষেপ নিয়ে সোশ্যাল সাইটে নোংরা মন্তব্য করেছেন। সানির এই পদক্ষেপকে লজ্জাজনক বলে মন্তব্য করেছেন অনেকে।

যেহেতু সানি তার আগের জীবনে একজন পর্ন তারকা ছিলেন। তাই সে প্রসঙ্গত তুলে এনেও অনেকেই ছোট করছেন সানির এই মহৎ পদক্ষেপকে। ‌অনেকে তো আবার এও প্রশ্ন করেছেন, দেশে মানবাধিকার কমিশন কেন সানিকে বাধা দিল না? কেউ কেউ তো শিশুটির গায়ের রঙ নিয়ে খোটা দিয়ে খুবই নিচু মানসিকতার পরিচয় দিয়েছেন। কেউ বলেই বসেছেন সানি ‌যেন শিশুটিকে তার মতো না তৈরি করেন। কেউ প্রশ্ন করেছেন সরকার কীভাবে এই অনুমতি দিল?

শিক্ষিত মানুষজনের থেকে এ ধরনের মন্তব্য সত্যিই লজ্জার! তবে সানি অবশ্য এধরণের নোংরা বিষয় নিয়ে মাথা ঘামাতে একেবারেই রাজি নন। তিনি আপাতত মেয়েকে নিয়ে ব্যস্ত। ‌যদিও এমন অনেকেই আছেন ‌যারা সানিকে এই মহৎ পদক্ষেপের জন্য এবং তার নতুন মাতৃত্বের জন্য শুভেচ্ছাও জানিয়েছেন। সূত্র: ইন্ডিয়া.কম

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা