,

ভিসা জটিলতা কাটিয়ে প্যারিসে অভিনেত্রী সুজানা!

news-image

বিনোদন প্রতিবেদক : জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সুজানা জাফর। অভিনয় ও মডেলিং এ নিয়মিত ব্যস্ত তিনি। আসছে কোরবানি ঈদ উপলক্ষে নাটকেও অভিনয় শুরু করেছিলেন তিনি। কিন্তু হুট করেই ইটালি থেকে খবর এলো সুজানার ভাইয়ের বউয়ের সন্তান হওয়ার সময় হয়েছে। আর এটা শুনে সুজনা প্রস্তুতি নিলেন ইটালি যাওয়ার। যাই যাই করে যাওয়া হচ্ছিলো না তার। কারণ অনেক দিন ধরেই ভিসা জটিলতায় ভুগছিলেন তিনি। তিনি প্রথমে ফ্রান্সের রাজধানী প্যারিসে যাবেন কারণ সেখানে তার মামা থাকেন। এরপর সেখানে একদিন থেকে ইটালিতে চলে যাবেন ভাই ও ভাবীর কাছে।

অবশেষে ভিসা জটিলতা থেকে মুক্তি পেয়েই বাংলাদেশ থেকে প্যারিসের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন তিনি গতরাতে। যাওয়ার আগে তার ভক্তদের কাজ থেকে বিদায় নিয়ে নিলেন। এ বিষয়ে প্রিয়.কমকে তিনি বলেন, ‘হ্যাঁ যাচ্ছি প্রথমে প্যারিসে মামার কাছে। সেখানে একদিন থেকে ইটালিতে ভাই, ভাবীর কাছে যাব। কিন্তু মনটা অনেক খারাপ। কারণ ভাবীর সন্তান হওয়ার যে তারিখ তার দুইদিন আগেই আমার ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে। তাই বাচ্চাটা না দেখেই চলে আসতে হবে বাংলাদেশে। সবাই দোয়া করবেন আমাদের জন্য।’

শেষ খবর পাওয়া পর্যন্ত সুজনা দুবাই আন্তজাতিক বিমানবন্দরে পৌঁছেছেন গতকাল রাতে। সেখান থেকে প্যারিসে বিমানে উঠেছেন। তবে কবে নাগাদ দেশে ফিরছেন তা জানা জায়নি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের