,

বান্দরবানে ফের পাহাড় ধস, নিখোঁজ ৫

news-image

নিউজ ডেস্ক : ভারি বর্ষণে বান্দরবানের রুমা সড়কের দলিয়ানপাড়া এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে।রোববার বেলা ১১টায় এ ঘটনা ঘটে।

পাহাড় ধসে পাঁচজন নিখোঁজ রয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ শরিফুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বান্দরবান-রুমা সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। উদ্ধার কাজ চলছে। তবে প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ায় উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে বান্দরবান থেকে রুমা উপজেলার পথে এবং রুমা থেকে বান্দরবানের দিকে দুটি যাত্রীবাহী বাস দলিয়ানপাড়া এলাকায় আসে। এ এলাকা আগেই পাহাড় ধসে ভেঙে যায়। এখান দিয়ে কোনো যানবাহন চলে না। ফলে যাত্রীরা এখানে নেমে হেঁটে এলাকাটি অতিক্রম করে পুনরায় যানবাহনে ওঠেন। আজ সকালেও দুই বাসের যাত্রীরা সেভাবেই ওই এলাকা পার হচ্ছিলেন। এ সময়ই তাদের ওপর পাহাড় ধসে পড়ে। তাৎক্ষণিক তিনজনকে উদ্ধার করা হয়। পাঁচ বাসযাত্রী নিখোঁজ রয়েছেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে