,

শাকিবকে চলচ্চিত্র পরিবারের নিষেধাজ্ঞা হাইকোর্টে স্থগিত

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকাইয়া ছবির সুপারস্টার শাকিব খানকে পুরাতন ও নতুন কোনো ছবিতে অভিনয় করতে না দেয়াসংক্রান্ত বাংলাদেশ চলচ্চিত্র পরিবারের দেয়া নিষেধাজ্ঞার বিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে চলচ্চিত্র পরিবারের দেয়া নিষেধাজ্ঞাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল দিয়েছেন আদালত।

বিচারপতি সালমা মাসুদ চৌধুরী এবং বিচারপতি একেএম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রবিবার এ আদেশ দেন।

শাপলা মিডিয়ার পক্ষ থেকে করা এক রিট আবেদনের শুনানি নিয়ে আদালত এ আদেশ দেন। তথ্য সচিব, বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালকসহ ১৮ জনকে বিবাদী করা হয়েছে।

রিট আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সফিক আহমেদ এবং ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ।

ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ সাংবাদিকদের জানান, নায়ক সাকিব খানের সঙ্গে শাপলা মিডিয়ার তিনটি ছবি ‘আমি নেতা হব, মামলা হামলা ঝামেলা, কেউ কথা রাখেনি’ অভিনয়ের চুক্তি রয়েছে। চলচ্চিত্র পরিবারের পক্ষ থেকে নিষিদ্ধ দেয়া এ তিনটি ছবিতে অভিনয় করা আটকে যায়। এজন্য শাপলা মিডিয়ার পক্ষ থেকে গত ১৮ জুলাই রিট করা হয়।

চলচ্চিত্র পরিবারের পক্ষ থেকে দেয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পের সকল সংগঠনের সমন্বয়ে গঠিত ‘বাংলাদেশ চলচ্চিত্র পরিবার’ গত ২৩/৬/১৭ ইং তারিখের এক যৌথ সভায় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের আলোচনার পরিপ্রেক্ষিতে এটা প্রতীয়মান হয় যে, যেই মুহূর্তে চলচ্চিত্র শিল্পের সকল সংগঠন মিলে যৌথ প্রযোজনার সরকারি নিয়মনীতি না মেনে যৌথ প্রযোজনার নামে ‘প্রতারণা’ করে একটি মহল ভারতীয় ছবি এদেশে মুক্তি দিয়ে চলচ্চিত্র শিল্পকে ধ্বংস করার নীলনকশা তৈরি করছে। ঠিক সেই মুহূর্তে চলচ্চিত্র নায়ক শাকিব খান বাংলাদেশ চলচ্চিত্র পরিবারের আন্দোলনের বিপক্ষে অবস্থান করে কিছু ষড়যন্ত্রকারীদের সাথে নিয়ে বাংলাদেশ চলচ্চিত্র পরিবারের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা চিত্রনায়ক ফারুকসহ অন্যান্য নেতৃবৃন্দকে কটাক্ষ ও হেয় করে গণমাধ্যমে অশালীন বক্তব্য প্রদান করেছেন। শুধু তাই নয় দৃষ্টিকটু অসঙ্গতির মাধ্যমে ‘স্টুপিড’ বলে চলচ্চিত্রের সকলকে গালি দিয়েছে। যা গুরুতর অপরাধ।

তাই সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে, চিত্রনায়ক শাকিব খান অভিনীত ‘পুরাতন এবং নতুন’ কোনো ছবির শুটিং এর কাজে বাংলাদেশ চলচ্চিত্র পরিবারের অন্তর্ভুক্ত সংগঠনসমূহের কোনো সদস্যই অংশগ্রহণ করবেন না এবং চিত্রনায়ক শাকিব খান সংশ্লিষ্ট সকল চলচ্চিত্র নির্মাণ সংক্রান্ত কাজ থেকে নিজেদের বিরত রাখবেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে