,

শাকিবের কানে সেফটিপিন, সোশ্যাল মিডিয়ায় আলোচনা

news-image

বিনোদন প্রতিবেদক : এতদিন শাকিব খানের কানের লতিতে দুল পরতে দেখা যেত। এবার দেখা গেল সেফটিপিন। শাহাদত হোসেন লিটন পরিচালিত অহংকার ছবির একটি গান প্রকাশ হয় শনিবার। সেই গানে শাকিবের কানে সোনালী রঙের সেফটিপিন দেখা গেছে। এটি নিয়ে শনিবার রাত থেকে সোশ্যাল মিডিয়ায় আলোচনার ঝড় উঠেছে!

গানটিতে শাকিবের সঙ্গে ছিলেন বুবলী। ভিডিওতে ২ মিনিট ৩ সেকেন্ডের স্থানে শাকিবকে দেখা যায় সেই আলোচিত লুকে। তিনি কানের লতিতে পরেছেন সেফটিপিন। কেন সেফটিপিন? এই প্রশ্ন গতকাল থেকে সোশাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে। অনেকেই এটাকে স্টাইল বললেও কেউ কেউ বলছেন ভুল। তবে ভক্তদের দাবি তিনি সেফটিপিনকেই স্টাইলের অনুষঙ্গ হিসেবে বেছে নিয়েছেন। তবে সোশাল মিডিয়ায় চলছে প্রশ্নের পর প্রশ্ন।

সবসময় শাকিবের বাম কানের লতিতে দুলের মতো দুলতে দেখা যায় একটি সেফটিপিন। এ নিয়ে মন্তব্যের ঘরে বিভিন্ন ধরনের কথা লেখা হচ্ছে। অন্যদিকে সামাজিক যোগাযোগ রক্ষার মাধ্যম ফেসবুকেও পক্ষে-বিপক্ষে যুক্তি দিচ্ছেন অনেকে।

জানা গেছে, তামিল মাসু (মাসস) ছবির থেরিক্কুধু মাসু গানে দক্ষিণি সুপারস্টার সুরিয়া কানে সেফটিপিন পরেছিলেন। সেই গানে সুরিয়ার সেফটিপিনের আদতে অহংকার ছবির গানেও শাকিবের কানের সেপটিপিন পরানো হয়। শাকিবের সেফটিপিন পরানো এই গানের কোরিওগ্রাফার নৃত্য পরিচালক মাসুম বাবুল।

এ নিয়ে সোশ্যাল মিডিয়া অনেকটা সগরম। ফেসবুকে চলচ্চিত্রবান্ধব গ্রুপগুলোতে মন্তব্যের ঘরে বিভিন্ন ধরনের কথা লেখা হচ্ছে। অন্যদিকে সামাজিক যোগাযোগ রক্ষার মাধ্যম ফেসবুকেও পক্ষে-বিপক্ষে যুক্তি দিচ্ছেন অনেকে।

কেউ কেউ আবার শাকিবের কানে সেফটিপিন পরার বিষয়টিকে ছবির প্রচারণা হিসেবে দেখছেন। এ ব্যাপারে শাকিব খান, কিংবা গানের কোরিওগ্রাফার মাসুম বাবুল কারও মন্তব্য পাওয়া যায়নি।

অহংকার ছবিতে শাকিব-বুবলী ছাড়াও অভিনয় করেছেন তমা মির্জা, চিকন আলী, আহমেদ শরীফ প্রমুখ। আগামী কোরবানির ঈদে ছবিটি পাবে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের