,

নেইমারের দলবদলের বিষয়টি উড়িয়ে দিলেন বার্সা কোচ

news-image

স্পোর্টস ডেস্ক : বেশ কিছুদিন ধরেই ব্রাজিলিয়ান তারকা নেইমারের বার্সেলোনা ছেড়ে রেকর্ড মূল্যে প্যারিস সেইন্ট-জার্মেইতে যাবার খবরে বিশ্ব ফুটবলে তোলপাড় চলছে। কিন্তু সব আশঙ্কাকে উড়িয়ে দিয়ে বার্সা কোচ আর্নেস্টো ভালভার্দে বলেছেন, নেইমার কোথাও যাচ্ছেন না, পুরো দলই তাকে দলের সঙ্গে দেখতে চায়।

ব্রাজিলিয়ান তারকাকে বার্সেলোনায় সবাই খুব ভালবাসে এবং সবাই চায় আরো কয়েক বছর সে কাতালান ক্লাবটিতে থাকুক এমন দাবী জানিয়ে বার্সা বস বলেছেন, ‘তাকে নিয়ে যা হচ্ছে সবই গুজব। আমরা সকলে পুরো পরিস্থিতি বুঝতে পারছি। সে এই মুহূর্তে আমাদের সাথেই আছে। সে এমন একজন খেলোয়াড় যাকে সবাই ভালবাসে এবং তাকে দলে চায়। শুধুমাত্র ফুটবলার হিসেবেই নয়, ড্রেসিং রুমে একজন ভাল মানুষ ও সতীর্থ হিসেবেও তার সুখ্যাতি রয়েছে তার।

এদিকে বিভিন্ন গণমাধ্যমের দাবী নেইমার ইতোমধ্যেই তার সতীর্থদের কাছে দল ছাড়ার বিষয়টি জানিয়েছেন। কিন্তু মাসচেরানো বলেছেন এই ধরনের কোন কথা নেইমার এ পর্যন্ত খেলোয়াড়দের কারো সাথে আলোচনা করেননি। মাসচেরানোর মতে এ ব্যাপারে নেইমারকে কোন ধরনের পরামর্শ দেয়াটা কঠিন। শুধুমাত্র এটুকু বলতে চাই তাকে দলে পেয়ে আমি সত্যিই দারুণ খুশী।

বার্সেলোনার হয়ে এ পর্যন্ত নেইমার ১৮৬ ম্যাচে করেছেন ১০৫ গোল। আর জাতীয় দলের জার্সি গায়ে ৭৭ ম্যাচে করেছেন ৫২ গোল।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে