,

‘প্রফেশনাল সম্পর্ক দারুণ ছিল’, তাহসান সম্পর্কে মীম

news-image

বিনোদন ডেস্ক : শোবিজের জনপ্রিয় দম্পতি তাহসান-মিথিলার বিচ্ছেদ নিয়ে বিভিন্ন সামাজিক মাধ্যমে তোলপাড় চলছে। দীর্ঘ ১১ বছরের সংসারের অবসানের এই তোলপাড় করা খবরের নানা ডালপালা তৈরি হচ্ছে। তবে এ প্রসঙ্গে কেউ কেউ তাহসানের সাথে বিদ্যা সিনহা মীমের সম্পর্কের জের টেনেছেন।

অভিযোগটি নিয়ে মীম বলেন, ‘বিষয়টি আমার কাছে খুবই বিব্রতকর। কারণ আমরা দু’জন একসাথে টিভিসির কাজ করেছি মাত্র। সেখানে প্রফেশনাল সম্পর্ক বা আন্ডারস্ট্যান্ডংও দারুণ ছিল। কিন্তু তাই বলে প্রেমের সম্পর্ক, এমনকি তাদের পারিবারিক জীবনে বিচ্ছেদের কারণ হিসেবে আমাকে জড়ানোটা খুবই বিব্রতকর।

এছাড়া আমিও বিভিন্ন পত্রিকার খবরে এই বিচ্ছেদের খবর পেয়েছি। ব্যক্তিগতভাবে আমি নিজেও ব্যথিত এ রকম একটি সংবাদে। কিন্তু তাই বলে তাহসান ভাইয়ার সাথে আমার এ রকম একটি সম্পর্কের কথা রটবে তা আমি কখনও ভাবিনি। সত্যিই বিষয়টিতে খুবই অবাক হয়েছি।’

উল্লেখ্য, গেল ভালবাসা দিবস উপলক্ষ্যে ক্লোজ-আপ কাছে আসার অফলাইন গল্পে তাহসান খান ও বিদ্যা সিনহা মিম ‘তোমার পিছু পিছু’ শিরোনামের একটি নাটকে একসঙ্গে হাজির হয়েছিলেন। মনসুর আহমেদের গল্পে নাটকটি নির্মাণ করেন মাবরুর রশিদ বান্নাহ, নাটকটি বেশ সাড়া ফেলেছিল। বর্তমানে মীম নতুন ছবির কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে