সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তাহসান-মিথিলাকে নিয়ে কিছু বলতে চাই : জাফরুল্লাহ শরাফত

news-image

অনলাইন ডেস্ক : তাহসান-মিথিলা ১১ বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটানোর আনুষ্ঠানিক ঘোষণা দেন গত বৃহস্পতিবার। এ নিয়ে অনেকেই ফেসবুকে লিখেছেন। জনপ্রিয় ধারাভাষ্যকার জাফরুল্লাহ শরাফত চৌধুরীও এ নিয়ে ফেসবুকে লিখেছেন। শনিবার দুপুরে দেয়া এক স্ট্যাটাসে তিনি লিখেছেন-

‘আমি খেলার জগতের মানুষ, গানের জগতের নই। তাহসান-মিথিলাকে নিয়ে কিছু কথা বলতে চাই। কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ আমাদের। শিক্ষক ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আমি তাহসানকে কানাডিয়ান ইউনিভার্সিটিতে নিয়ে আসি। ওকে আমি অনেক পছন্দ করি। কারণ ও অনেক ভালো ছেলে, ভালো মানুষ। ওর সব ক্ষেত্রেই চাহিদা কম। ও আমাদের দেশের সম্পদ। ভালো শিক্ষক, ভালো গায়ক, ও নাটক করেও অনেক জনপ্রিয়।

দয়া করে তাহসান- মিথিলাকে নিয়ে ফেসবুকে বাজে বাজে মন্তব্য করবেন না। যারা করবেন আমার ফেসবুক বন্ধু যদি কেউ হয়ে থাকেন তাকে বাদ দেয়ার অধিকার আল্লাহ আমাকে দিয়েছেন। মিথিলার ছবি ব্যবহার করে কোনো বাজে মন্তব্য করবেন না। কারণ মিথিলাকে অসম্মান করে তাহসান কোনো কথা বলেনি।

তাহসান আমার জানা মতে গানের জগতে অনেক ব্যবসা এনে দিয়েছে। নাটকেও। পথিক পথ চলতে গিয়ে হোঁচট খায়। ধূলা-বালি লাগে। ধূলাবালি আবার পড়ে যায়। দয়া করে ওদেরকে শান্তিতে থাকতে দ্যান।

তাহসান আমাদের কানাডিয়ান ইউনিভার্সিটির একজন শিক্ষক। ও অনেকের প্রিয় শিক্ষক। ওর থেকে অনেক শিক্ষা নেয়ার আছে। আশা করি, ওরা ওদের ভক্ত-অনুসারীদের একটা ভালো সংবাদ দেবে। অন্তত বাচ্চাটার দিকে তাকিয়ে।

শুভকামনা রইল তাহসানের জন্য। মিথিলার জন্যও শুভকামনা। ভালো থাকো, ভালো করো, এগিয়ে যাও। ‘

 

(জাফরুল্লাহ শরাফত চৌধুরীর ফেসবুক থেকে সংগৃহীত)

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা