,

শাহরুখের উপহার নিলামে তুললেন প্রীতম

news-image

 

বিনোদন ডেস্ক : বলিউড বাদশা শাহরুখ খান। এ অভিনেতার পরবর্তী সিনেমা জব হ্যারি মেট সেজাল। এতে সংগীত পরিচালনার কাজ করেছেন প্রীতম চক্রবর্তী। এ জন্য তাকে একটি গিটার উপহার দেন শাহরুখ। আর শাহরুখের দেয়া এ উপহার নিলামে তুলেছেন প্রীতম।

সম্প্রতি মাইক্রোব্লগিং সাইট টুইটারে একটি ছবি পোস্ট করেছেন শাহরুখ, সেখানে গিটার নিয়ে পোজ দেয়া প্রীতমের সঙ্গে দেখা গেছে তাকে। ছবির ক্যাপশনে এ অভিনেতা লিখেছেন, ‘এই গিটারের একটি নিজস্ব সফর রয়েছে। সিনেমার আগে এটি প্রীতমকে দিয়েছিলাম এবং বিনিময়ে তিনি আমাদের জব হ্যারি মেট সেজালের সুন্দর সুন্দর গান উপহার দিয়েছেন।’

এর পরিপ্রেক্ষিতে একটি টুইটে প্রীতম লিখেছেন, ‘ধন্যবাদ স্যার, এটি আমার কাছে খুবই বিশেষ, যেমনটা জব হ্যারি মেট সেজাল সিনেমার গান। সদ্ব্যবহার স্বরূপ একটি দাতব্য সংস্থার জন্য এটি নিলামে তুলেছি।’

জব হ্যারি মেট সেজাল সিনেমার ‘সফর’ এবং ‘রাধা’ গান দুটি কম্পোজ করেছেন প্রীতম।

সিনেমাটি প্রযোজনা করেছেন রেড চিলিস এন্টারটেইনমেন্ট। এতে আনুশকা শর্মাকে সেজাল জাভেরি নামের এক গুজরাটি মেয়ের ভূমিকায় দেখা যাবে। অন্যদিকে শাহরুখ খানকে দেখা যাবে হরিন্দর সিং নেহরা নামের এক যুবকের চরিত্রে। সিনেমাটি পরিচালনা করছেন ইমতিয়াজ আলী। আগামী ৪ আগস্ট মুক্তি পাবে জব হ্যারি মেট সেজাল।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের