,

যেভাবে জানবেন এইচএসসির ফলাফল

news-image

নিজস্ব প্রতিবেদক : রবিবার (২৩ জুলাই) এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। শুক্রবার (২১ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ দুপুর ১টায় সচিবালয়ে শিক্ষামন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এইচএসসি ও সমমানের ফলাফলের তথ্য-উপাত্ত তুলে ধরবেন।

এরআগে সকালে বোর্ড চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে শিক্ষা নুরুল ইসলাম নাহিদ প্রধানমন্ত্রীর হাতে ফলাফলের সারসংক্ষেপ তুলে দেবেন। এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবার ১১ লাখ ৮৩ হাজার ৬৮৬ জন শিক্ষার্থী অংশ নিয়েছেন। গত ২ এপ্রিল থেকে ১৫ মে এইচএসসির তত্ত্বীয় এবং ১৬ থেকে ২৫ মে ব্যবহারিক পরীক্ষা হয়েছে। দুপুর ১টায় শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনের পর দুপুর দেড়টা পর থেকে সারাদেশে একযোগ ফল প্রকাশ করা হবে।

যেভাবে জানবেন এইচএসসি ফলাফল:-

মোবাইল ও বোর্ডের ওয়েব সাইট থেকে ফলাফল জানা যাবে। মোবাইল ম্যাসেজ অপশনে গিয়ে HSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, স্পেস দিয়ে রোল নম্বর, স্পেস দিয়ে ২০১৭ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। যেমন:- HSC DHA 000001 2017

মাদরাসা বোর্ডের আলিমের ক্ষেত্রে Alim লিখে স্পেস দিয়ে Mad স্পেস দিয়ে রোল নম্বর, স্পেস দিয়ে ২০১৭ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে।
যেমন: Alim Mad 0000001 2017

ভোকেশনালের ফল জানতে HSC লিখে স্পেস দিয়ে Tec লিখে দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৭ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে।
য়েমন:- HSC Tec 00000001 2017

ফিরতি এসএমএসে শিক্ষার্থীদের ফলাফল জানিয়ে দেয়া হবে। তবে বোর্ডের ফলাফল প্রকাশের পরই তা জানা যাবে। এ ছাড়া শিক্ষা বোর্ডের ওয়েবসাইট www.educationboardresults.gov.bd/ থেকেও ফলাফল জানতে পারবে শিক্ষার্থীরা।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে