,

খালেদার লন্ডন মিশন রুখে দেয়া হবে : নানক

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশের মানুষকে সাথে নিয়ে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার দেশের অগ্রগতি ও গণতন্ত্রকে ব্যাহত করার লন্ডন মিশন রুখে দেয়া হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।

তিনি বলেন, খালেদা জিয়া দশম জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে আন্দোলনের নামে দেশব্যাপী অবরোধ ও অগ্নিসন্ত্রাস করে ব্যর্থ হয়েছিলেন। রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস, শত শত নিরীহ মানুষ হত্যা ও পঙ্গু করেছিলেন।

শনিবার রাজধানীর মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজের নবনির্মিত ‘শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ও ল্যাংগুয়েজ ক্লাব উদ্বোধন ও নবীনবরণ ২০১৭’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নানক বলেন, ওই ষড়যন্ত্রের ধারাবাহিকতায় তিনি (খালেদা) দেশের অভাবনীয় উন্নয়ন, অগ্রগতি ও গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে লন্ডন মিশনে গেছেন। অতীতের মতো তাদের সকল চক্রান্ত জনগণকে সাথে নিয়ে রুখে দেয়া হবে।

কলেজের অধ্যক্ষ লে. কর্নেল কাজী শরীফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, ঢাকা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. মাহবুবুর রহমান ও ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান মিজান।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের