,

গণিত অলিম্পিয়াডে উপমহাদেশের সেরা বাংলাদেশ

news-image

নিউজ ডেস্ক : ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে অনুষ্ঠিত ৫৮তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে উপমহা‌দে‌শের সেরা ফলাফল বাংলাদে‌শের। এবারের গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের পক্ষে অংশ নিয়েছিলেন ছয়জন খুদে গণিতবিদ।

এদের মধ্যে ‌রৌপ্যপদক পেয়েছেন আহমেদ জাওয়াদ চৌধুরী (ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ, চট্টগ্রাম) ও আসিফ-ই-ইলাহী (এমসি কলেজ, সিলেট)। ব্রোঞ্জ পদক পেয়েছেন তামজিদ মোর্শেদ রুবাব (নটর ডেম কলেজ) ও রাহুল সাহা (ঢাকা কলেজ)। অনা‌রেবল মেনশন পেয়েছেন এ এম নাঈমুল ইসলাম (অমৃত লাল দে মহাবিদ্যালয়, বরিশাল) ও মো. সাব্বির রহমান (নটর‌ডেম ক‌লেজ)।

এ ব্যাপারে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মুনির হাসান জানান, সোনা হাতছাড়া করা এক অর্থে কষ্টকর। বিন্তু আমাদের ফলাফলে আমি অখুশী নই। আমি আমাদের বিডিএমও টিমকে নিয়ে গর্বিত। আমাদের টিমের প্রতিটি দলকে হারানো ও র‌্যাঙ্কিংয়ে ৮ ধাপ উন্নতি নিশ্চয়ই অনেক মজার।

এদিকে উপমহাদেশের অংশগ্রহণকারী দেশগুলোর তুলনায় বাংলাদেশের অবস্থান ভালো। স‌ম্মিলিতভা‌বে বাংলাদেশের ২৬তম। এছাড়া অন্যান্য দেশগু‌লোর মধ্যে ভারতের অবস্থান-৫২তম, শ্রীলংকার-৬২তম, পা‌কিস্তানের-৮১তম ও নেপালের অবস্থান ১১০তম।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা