,

জেদ্দা বা মদিনায় পৌঁছানোর হজ যাত্রীদের করণীয়

news-image

ইসলাম ধর্ম ডেস্ক : পবিত্র হজের যাত্রা শুরু হবে আগামী ২৪ জুলাই। বাংলাদেশ থেকে এ বছর ১ লাখ ২৭ হাজারের বেশি লোক হজ পালনে পবিত্র নগরী মক্কা গমন করবেন। হজের সফরে রওয়ানা হয়ে হজ যাত্রীরা যখন বিমান থেকে নামবেন; তখন বিমানবন্দর থেকে শুরু করে মক্কা ও মদিনার হোটেলে পৌছা পর্যন্ত রয়েছে অনেক কাজ। যা জেনে নেয়া জরুরি। এ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হলো-

>> বাংলাদেশি হজযাত্রীগণ জেদ্দা বিমান বন্দরে পৌঁছে ইমিগ্রেশন শেষ করার পর নির্ধারিত শেড ‘বাংলাদেশ প্লাজা’য় অপেক্ষা করতে হবে। সেখান থেকে সৌদি সরকার কর্তৃক নির্ধারিত বাসে তাদের হোটেলে পৌঁছানো হবে।
>> জেদ্দা বিমান বন্দরের সব কার্যক্রম সৌদি সরকারের নিয়ন্ত্রণাধীন। কোনো কারণে দেরি হলে ধৈর্য ধারণ করতে হবে।
>> জেদ্দা বিমান বন্দরে কোনো সমস্যা হলে বাংলাদেশ প্লাজা সংলগ্ন হজ অফিসে যোগাযোগ করতে হবে।
>> বাস যাত্রার আগেই হজযাত্রীদের পাসপোর্ট নিয়ে নেয়া হবে।
>> বিমানবন্দর থেকে মক্কা অথবা মদিনায় পৌঁছার পর বাস থেকে নেমে নিজ দায়িত্ব লাগেজ সংগ্রহ করে হোটেল/বাড়ির নির্ধারিত কক্ষে যেতে হবে।

মনে রাখতে হবে-
মক্কা বা মদিনায় গিয়ে লাগেজ বা মালামাল সংগ্রহ করার পর সিম কার্ড বা অযথা অন্য কোনো জিনিসের জন্য দেরি করা ঠিক হবে না। যত দ্রুত সম্ভব নির্ধারিত গন্তব্যে পৌছে বিশ্রাম করা জরুরি। কারণ দীর্ঘ সফরের পর একটু বিশ্রাম না করতে পারলে হজের সফরের পরবর্তী কাজ ওমরাসহ গুরুত্বপূর্ণ কাজ করতে অসুবিধায় পড়তে হবে। হজের সফরের পুরো সময় সুস্থ্য থাকা অনেক জরুরি।

আল্লাহ তাআলা হজের সফরের সব যাত্রীকেই সুন্দর ও নিরাপদে বিমানবন্দরের যাবতীয় কাজ সম্পন্ন করে প্রত্যেকের জন্য নির্ধারিত গন্তব্যে নিরাপদে পৌছার তাওফিক দান করুন। আমিন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে