,

শৃঙ্খলাভঙ্গের দায়ে ২ বছরে ছাত্রলীগ থেকে বহিষ্কার ৩১০ নেতা

news-image

ছাত্রলীগের বর্তমান কমিটির দুই বছরে অভ্যন্তরীণ কোন্দলে সারা দেশের কলেজ-বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে ও বাইরে সংঘর্ষে জড়াচ্ছে ছাত্রলীগের নেতা-কর্মীরা। ঘটছে হতাহতের ঘটনাও। এসব ঘটনায় শৃঙ্খলাভঙ্গের দায়ে গত দুই বছরে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে অন্তত ৩১০ জনকে।

সংগঠনটির সাবেক ও বর্তমান নেতাদের দাবি, বহিষ্কারের পর আওয়ামী লীগ নেতা ও নানা বিশ্ববিদ্যালয় উপাচার্যের স্বার্থে ভ্রাতৃপ্রতিম সংগঠন এমনকি ছাত্রলীগেও আবার জায়গা দেয়া হচ্ছে তাদের। আর এ কারণেই সংগঠনটির মধ্যে প্রতিনিয়ত হচ্ছে সংঘাত-সংঘর্ষ।

গণমাধ্যমের প্রতিবেদন বলছে, গত ৮ বছরে বিভিন্ন সংঘর্ষে নিহত হয়েছেন অন্তত ১২৫ জন। তাদের ৭১ জন ছাত্রলীগ এবং ১১ জন ছাত্রদল নেতাকর্মী। নিহত বাকি ৫৪ জনের মধ্যে শিশু ও সাধারণ মানুষসহ আছেন অন্য ছাত্র সংগঠন কর্মী।

তবে এসব ঘটনায় বহিষ্কার হওয়া নেতাকর্মীরা আবারো ফিরছেন সংগঠনে। ছাত্রলীগ সাধারণ সম্পাদক জানাচ্ছেন, ব্যবস্থা নেয়ার পর সংশোধন হওয়ায়ই নতুন করে তাদের জায়গা দেয়া হচ্ছে কমিটিতে। ফিরে এসে কেন্দ্রীয় ছাত্রলীগের রেষারেষিতে কিছু ক্ষেত্রে সংঘর্ষে জড়াচ্ছে তারা।

ছাত্রলীগের এক সাবেক সভাপতি জানান, শৃঙ্খলাভঙ্গের দায়ে ছাত্রলীগ থেকে বহিষ্কার হলেও আওয়ামী লীগ নেতাদের আশ্রয়ে ও নানা বিশ্ববিদ্যালয় উপাচার্যের স্বার্থে ভ্রাতৃপ্রতিম সংগঠনের হয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন তারা।

ছাত্রলীগের আদর্শ বিচ্যুত হয়ে বহিষ্কৃতরা কোন দলেই স্থান পাওয়ার যোগ্য নয় বলে মনে করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়ায়ও জোর দিচ্ছেন তারা।

পাশাপাশি আদর্শের জায়গা থেকে বিচ্যুত হওয়ায় কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক কাঠামো ভেঙে পড়ছে বলেও মনে করেন আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক।-তথ্যসূত্র : ইনডিপেনডেন্ট টিভি

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে