মালয়েশিয়ায় দালালদের দৌরাত্ম্যে দিশেহারা কাগজপত্রহীন বাংলাদেশিরা
শামীম সরকার , মালয়েশিয়া : মালয়েশিয়ায় সরকার ও নিয়োগকর্তাদের বিভিন্ন শর্ত, সেইসঙ্গে বৈধ হতে গিয়ে বিভিন্ন জায়গায় দালালদের খপ্পরে পড়ে দিশেহারা হয়ে পড়েছেন কাগজপত্রহীন বাংলাদেশিরা। রি-হায়ারিং প্রোগ্রামে অংশ নিতে গিয়ে পাসপোর্টসহ টাকা-পয়সা হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন অনেকে। আবার যারা রি-হায়ারিংয়ে অংশ নিয়েছেন তাদের অনেকেরই এখনো ভিসা না মেলায় গ্রেফতার আতঙ্কে ভুগছেন।
মালয়েশিয়ায় সব অবৈধ অভিবাসীর বৈধ হবার মেয়াদ এ বছরের শেষ পর্যন্ত বাড়ানোর পর সুযোগটি কাজে লাগাতে মরিয়া হয়ে উঠেছেন বাংলাদেশ, ভারতসহ বিভিন্ন দেশের অবৈধ শ্রমিকরা। মালয়েশীয় সরকার বৈধ হবার সুযোগ দিলেও রি-হায়ারিং প্রোগ্রামে অংশ নিতে নির্ধারিত শর্ত বেধে দেয়ায় বিপাকে পড়ার কথা জানান কাগজপত্রহীন অবৈধ বাংলাদেশিরা।
মালয়েশিয়ায় অবস্থানরত মোঃ শামীম সরকার আমাদের কে জানান,বেশিরভাগ শ্রমিক, বৈধ হবার জন্য নানা জটিলতার জন্য নিয়োগকর্ত ও কর্মরত প্রতিষ্ঠানকে দায়ী। আবার অনেকেই দালালদের খপ্পরে পড়ে পাসপোর্টসহ টাকা-পয়সা হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন। কেউ কেউ রি-হায়ারিং প্রোগ্রামে অংশ নেওয়ার এক বছরেও হাতে পাননি কাঙ্ক্ষিত ভিসা।
এমনি আমি এই হয়রানির শিকার।আমি ও মালয়েশিয়ায় সরকারের এক বিজ্ঞপ্তিতে অবৈধ থেকে বৈধ হওয়ায় জন্য গতবছর এক কোম্পানির মাধ্যমে রিহায়রিং সম্পন্ন প্রক্রিয়া সম্পাদন করা পরেও এখন পর্যন্ত ভিসা পাচ্ছি না।এই বিষয়ে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশ হাই কমিশন শ্রম কাউন্সিল বিভাগে লিখিত অভিযোগ করি।লিখিত অভিযোগ করার পর মালয়েশিয়ায় নিযুক্ত শ্রম কাউন্সিলর মোঃ সাইদুল ইসলাম বিষয়টি প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে সুষ্ঠু সমাধান দিবেন বলে আমাকে অস্সহ দিয়ে থাকেন।তারপর আমার অভিযোগ পেপারটি শ্রম কাউন্সিল বিভাগের দ্বিতীয় সচিব মোঃ ফরিদ আহমেদ টেবিলে স্থানান্তর করে ওনার সঙ্গে যোগাযোগ করার জন্য পরামর্শ দেন।
তার কথা মত আমি ফরিদ আহমেদ সাথে প্রতিনিয়ত যোগাযোগ রাখার পর প্রথমঅবস্থায় আমার বিষয়টি সমাধান করার লক্ষ্যে বেশ জুড়ালো ভাবে বিভিন্ন স্থানে যোগাযোগ করেন এমনি আমার মালিকের সাথে ফোনে আলাপ করে পরামর্শ দিয়ে থাকেন।কিন্তু আমি মালয়েশিয়ায় বিভিন্ন জায়গায় গিয়ে ও বিষয়টি সমাধান করতে পারি নাই। এখন ও পর্যন্ত প্রায় সাড়ে ৩ লাখ প্রবাসী অবৈধ অবস্থায় রয়েছেন তার একটা কারণ বৈধ হওয়ায় জন্য বিভিন্ন কোম্পানির মালিক ও দালালদের হাতে মোটা অঙ্কের টাকা পয়সা দিয়ে নিবন্ধন করার পর ও অবৈধভাবে থাকা প্রবাসীরা বৈধ ভিসা পাচ্ছে না। রিহায়রিং পদ্ধতিতে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করে ইমিগ্রেশন অফিসে ফ্রিন্গার প্রিন্ট, মেডিকেল ও নেভির টাকা পরিশোধ করার ১ বছর পর ও ভিসা মিলছে না প্রায় ৯২% অবৈধ প্রবাসী। ভিসা পাইতে কেন এত দেরী হচ্ছে এ বিষয়ে সম্পর্কে মালিক ও দালালদের আলাপ করলে তারা বিভিন্ন অজুহাত দেখিয়ে থাকে ।
অনেক সময় বলে মাই ইজি System সমস্যা হচ্ছে আবার অনেক সময় বলে থাকে মালয়েশিয়ায় ইমিগ্রেশন অফিস থেকে ভিসা দিচ্ছে না,আর ও সান্ত্বনামূলক কথা বলে থাকে কিছু দিন অপেক্ষা কর ভিসা পেয়ে যাবে।অপেক্ষা কথা শুনতে শুনতে বছর পেরিয়ে যাই কিন্তু ভিসা হাতে পাওয়া যায় না।কেন এই দৌরাত্ন?এর কি কোন সমাধান সমাধান হবে না।সব কিছু হওয়ার পর কেন দেরি ভিসা পেতে?
মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশে দূতাবাস শুধুমাএ অবৈধ শ্রমিককে বৈধ হওয়ায় জন্য রিহায়রিং করার পরামর্শ দিয়ে থাকেন।লক্ষাধিক শ্রমিক নিবন্ধন করার পর ও কেন তারা দ্রুত ভিসা পাচ্ছেন না সেই বিষয়ে মালয়েশিয়ায় সরকারের সাথে বৈঠক করতে দেখা যায়নি। তারা দূতাবাসে বসে শ্রমিকের কি উপকারে আসছেন সেইটা আমার প্রশ্ন??শুধুমাত্র পাসপোর্ট সেবা দিলে কি অবৈধভাবে বসবাসরত সকল শ্রমিকের সমস্যা সমাধান হয়ে যায়?
অবৈধ শ্রমিকদের ধরপাক শুরু হলে বাংলাদেশ দূতাবাস ইমিগ্রেশন ও সরকারের সাথে বৈঠক করে নিবন্ধন সময় বাড়ানোর জন্য এতে লাভবান হচ্ছে কে ?বাংলাদেশের অবৈধ শ্রমিক নাকি মালয়েশিয়ায় বিভিন্ন কোম্পানির মালিক ও দালালদের? অবৈধ শ্রমিকরা কার ও কিসের উপর ভরসা করে নিবন্ধন করে টাকা পয়সা দিবে?দালালদের পকেটে ভারি করার জন্য? এখন ও যারা মালয়েশিয়ায় অবৈধ ভাবে যারা আছেন তারা নিবন্ধন করে মনে শান্তি পেত বিগত বছর যারা রিহায়রিং করে দ্রুত ভিসা পেয়ে যেত।
এ অবস্থায় রি-হায়ারিং প্রোগ্রাম সহজকরণ ও অসহায় প্রবাসীদের সহযোগিতায় বাংলাদেশ দূতাবাসক কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানাচ্ছি। আপনারা দ্রুত ইমিগ্রেশন অফিসে বৈঠক করুন যাতে নিবন্ধন করার অবৈধ শ্রমিকরা দ্রুত ভিসা পাই।
মালয়েশিয়ায় সাড়ে ৬ লাখ বাংলাদেশি শ্রমিকের বসবাস। এদের মধ্যে প্রায় দুই লাখ বৈধভাবে অবস্থান করলেও; অবৈধ রয়ে গেছেন প্রায় সাড়ে ৩ লাখ শ্রমিক। বাংলাদেশ হাইকমিশনের তথ্যমতে, এখন পর্যন্ত প্রায় ২ লাখ ৯৩ হাজার বাংলাদেশি রি-হায়ারিংয়ের জন্য নাম নিবন্ধন করেছেন। আর ই-কার্ড সংগ্রহ করেছেন ১ লাখেরও বেশি।











