,

বাছুরকে স্বামী বানিয়ে বিশ্বে সংবাদের শিরোনাম এই নারী

news-image

অনলাইন ডেস্ক : বাছুরকে স্বামী হিসেবে গ্রহণ করে বিশ্ব গণমাধ্যমে সংবাদের শিরোনাম হয়েছেন কম্বোডিয়ার নাগরিক খিম হ্যাং। ৭৪ বছর বয়সী এই নারীর স্বামী বেঁচে নেই। সম্প্রতি তিনি একটি বাছুরকে স্বামী হিসেবে গ্রহণ করেছেন। তার বিশ্বাস তার স্বামীই এই বাছুরের রূপে পূণজন্ম নিয়েছেন।

পাঁচ মাস বয়সী ওই বাছুরটিকে নিজের ঘরেই রাখেন কম্বোডিয়ার ক্রাতি প্রদেশের বাসিন্দা খিম হ্যাং। বাছুরটির স্বভাব নাকি তার স্বামী টোল খাটের মতোই।

খিম হ্যাংয়ের বক্তব্য, ‘এই বাছুর সত্যিই আমার স্বামী। বাকি জীবনটা আমি তার দেখাশুনা করে যাবো। মৃত্যুর পর আমার সন্তানদের প্রতি অনুরোধ থাকবে তারা যেন এটিকে বিক্রি না করে। ‘

বাছুরটিকে ঘরের ভিতরেই গোসল করানো হয়, খাওয়ানো হয়। খাটে পাতা নরম বিছানায় সে ঘুমায়। বাছুরটি সেই বালিশটিই ব্যবহার করে যেটিতে এক সময় খিম হ্যাংয়ের স্বামী ঘুমাতেন। প্রতিদিনই শতাধিক লোক ভিড় করছেন বাছুরটিকে দেখতে। সূত্র : রয়টার্স

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের