,

তাহসান-মিথিলার বিচ্ছেদের ঘোষণা উধাও!

news-image

বিনোদন ডেস্ক :জনপ্রিয় তাহসান-মিথিলা দম্পতি গত বৃহস্পতিবার দুপুরে বিচ্ছেদের ঘোষণা দেন। এ দম্পতির পক্ষ থেকে তাহসানের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেয়া হয়। তাতে লেখা হয়- ‘আমরা যৌথভাবে বিচ্ছেদের ঘোষণা দিচ্ছি। আমাদের মধ্যকার মতপার্থক্যগুলো গত কয়েকমাস ধরে দূর করার চেষ্টা চালিয়েছিলাম। এরপরই সিদ্ধান্ত নিয়েছি সামাজিক চাপে পড়ে সম্পর্কে থাকার চেয়ে বিচ্ছেদের পথেই হাঁটা ভালো। এটা আপনাদের অনেকের কাছে অপ্রত্যাশিত। সে জন্য আমরা মন থেকে ক্ষমা চাইছি। ‘

বৃহস্পতিবার দুপুরে দেয়া সেই পোস্ট এখন আর দেখা যাচ্ছে না। অর্থাৎ পোস্টটি মুছে ফেলা হয়েছে। ওই পোস্ট দেয়ার পরপরই ভাইরাল হয়ে যায়। তাহসান-মিথিলার ১১ বছরের দাম্পত্য নিয়ে নানা কাহিনী ছড়াতে থাকে। তাহসান-মিথিলা নিজ মুখেই স্বীকার করে নেন গত দুই বছর ধরে তারা আলাদা থাকছেন। দুই/তিন মাস আগে থেকেই তারা বিচ্ছেদের জন্য আইনের আশ্রয় নেন।

জনপ্রিয় এ তারকা দম্পতির বিচ্ছেদের খবরে অনেকেই বিস্ময় প্রকাশ করেন। বেশিরভাগই সামাজিক যোগাযোগে এ বিচ্ছেদ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। পোস্টটি মুছে ফেলায় গুঞ্জন শুরু হয়েছে। কেউ কেউ বলছেন, হয়তো তারা বিচ্ছেদের সিদ্ধান্ত থেকে সরে আসতে চাচ্ছেন। সেজন্যই পোস্টটি মুছে দেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের