,

একটি ইস্যু নিয়ে তো আর কখনো বিচ্ছেদ হয় না : মিথিলা

news-image

বিনোদন প্রতিবেদক : জনপ্রিয় তারকা দম্পতি তাহসান-মিথিলা ২০ জুলাই দুপুরে তাহসানের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে যৌথভাবে তাদের বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন। এই বছরের মে মাসে তাদের ১১ বছরের সংসারের আনুষ্ঠানিক সমাপ্তি হয়েছে। আর দিনভর আলোচনায় ছিল বিষয়টি। তাদের ভক্তই বিষয়টি সহজভাবে মেনে নিতে পারছেন না। আর মিথিলাও আলাদা কোন বক্তব্য দেননি।

তবে গণমাধ্যমে মিথিলার আলাদা বক্তব্য প্রকাশিত হয়েছে। তিনি বলেছেন, প্রায় দুই বছর ধরেই তারা আলাদাভাবে থেকে আসছিলেন। আলাদা থেকে তারা নিজেদের মধ্যকার সমস্যাগুলো মিটমাটের চেষ্টা করছিলেন। কিন্তু শেষ পর্যন্ত বোঝাপড়া হয়নি।

মিথিলা জানান, এ ঘটনাটি সবাইকে জানানোর জন্য তারা দুজনই আরেকটু সময় নিতে চেয়েছিলেন। কারণ, এত বড় কষ্টের খবর সবাইকে জানানোর মতো মানসিক প্রস্তুতি তাদেরও ছিল না। কিন্তু কিছু অনলাইন নিউজ পোর্টাল মনগড়া ও আজেবাজে খবর প্রকাশ করায় তারা ফেসবুকে যৌথভাবে তাদের বিচ্ছেদের কথা আজ প্রকাশ করেছেন।

তিনি আরও বলেন, ‘একটি ইস্যু নিয়ে তো আর কখনো বিচ্ছেদ হয় না। বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে একজন মেয়ের জন্য বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়াটা এত সহজ নয়। কিন্তু একটা সময় আমাকে মেনে নিতে হয়েছে, এটাই বাস্তবতা। জীবনচলার পথের একটা সময় এসে আমরা বুঝতে পারলাম, দুজন মানুষ যার যার জায়গা থেকে দুই ধরনের জিনিস চাই। তাহসানের জীবনের লক্ষ্য হয়তো একরকম, আমার হয়তো আরেক রকম। তবু দুজন ভিন্ন রকম মানুষ তো একসঙ্গে থাকে। আমরাও থেকেছি। শেষ পর্যন্ত আর হলো না। আর একটা সময় এসে মনে হচ্ছিল, ১১ বছর আগের একজন মানুষ পরে আর এক থাকে না। তাই বিচ্ছেদের মতো কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হতে হয়েছি।’

বলে রাখা ভালো ২০০৪ সালে তাহসান মিথিলার প্রেম শুরু হয়েছিল। এরপর তারা ২০০৬ সালে ৩ আগস্ট বিবাহবন্ধনে আবদ্ধ হন। আইরা তেহরীম খান তাহসান-মিথিলা দম্পতির একমাত্র সন্তান।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে