,

হতাশ আরবাজ খান

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় সিনেমা ফ্র্যাঞ্চাইজি দাবাং। সিনেমাটির তৃতীয় কিস্তি নির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন প্রযোজক আরবাজ খান। তবে সিনেমাটি কে পরিচালনা করবেন তা নিয়ে এখনো চলছে নানা জল্পনা-কল্পনা।

মাঝে শোনা যায়, দাবাং-থ্রি পরিচালনা করবেন অভিনেতা-নির্মাতা প্রভু দেবা। কিন্তু সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে বাঘি সিনেমাখ্যাত নির্মাতা সাব্বির খান জানান, দাবাং সিনেমার পরবর্তী কিস্তি পরিচালনা করবেন তিনি।

ইতোমধ্যে সিনেমাটির চিত্রনাট্য লেখা শুরু করেছেন জানিয়ে সাব্বির খান বলেন, ‘হ্যাঁ, আমি দাবাং-থ্রি নিয়ে পরিকল্পনা শুরু করেছি কিন্তু সবকিছু চূড়ান্ত না হওয়া পর্যন্ত কিছু বলতে পারছি না। আমার সঙ্গে এখনো আলোচনা চলছে এবং খুবই খুশি যে, চূড়ান্ত চিত্রনাট্য নিয়ে কাজ করা পরিচালকদের মধ্যে আমি একজন।’

তবে সাব্বির খানের এ বক্তব্যে হতাশ হয়েছেন আরবাজ খান। মাইক্রোব্লগিং সাইট টুইটারে এ খবর মিথ্যা জানিয়ে তিনি লেখেন, ‘দাবাং-থ্রি পরিচালনা অথবা রচনার জন্য সাব্বির খানের কাছে কখনোই প্রস্তাব দেয়া হয়নি। পত্রিকাকে দেয়া তার বক্তব্য সম্পূর্ণ মিথ্যা এবং নিরর্থক। খুবই হতাশ হয়েছি।’

দাবাং সিরিজের প্রথম সিনেমা পরিচালনা করেন অভিনব কাশ্যব। এরপর দাবাং-টু পরিচালনা করেন আরবাজ খান। সালমান খান অভিনীত সিনেমা দুটির নায়িকা চরিত্রে দেখা গিয়েছিল সোনাক্ষী সিনহাকে। এবার নায়িকা চরিত্রে পরিবর্তন আসতে পারে বলে শোনা যাচ্ছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের