,

শাহরুখ-আনুশকার সিনেমার ট্রেইলার প্রকাশ (ভিডিও)

news-image

বিনোদন ডেস্ক : বলিউড কিং শাহরুখ খান ও জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শর্মা অভিনীত পরবর্তী সিনেমা জব হ্যারি মেট সেজাল। এরই মধ্যে সিনেমাটির বিভিন্ন প্রোমো ও মিনি ট্রেইলার প্রকাশ করা হয়েছে। এবার সিনেমাটির ট্রেইলার প্রকাশ করলেন নির্মাতারা।

বিভিন্ন প্রোমো থেকে আগেই জানা গিয়েছে, সিনেমাটিতে পাঞ্জাবি যুবক হ্যারির চরিত্রে অভিনয় করছেন শাহরুখ। সিনেমায় তিনি একজন ট্যুরিস্ট গাইড। অন্যদিকে একটি গুজরাটি মেয়ের চরিত্রে দেখা যাবে আনুশকাকে। সিনেমায় তার নাম সেজাল।

তিন মিনিটের এই ট্রেইলারে শাহরুখ-আনুশকার মধ্যে মান অভিমান, প্রেম, বিরহ দেখা গেছে। নিজের বাগদানের আংটি হারিয়ে বিপাকে পড়ে সেজাল। আংটি খোঁজার জন্য তার দরকার একজন ট্যুরিস্ট গাইড। এ সময় তার সঙ্গে দেখা হয় হ্যারির। তিনি বারবার সেজালকে আংটি খোঁজার ব্যাপারে নিরুৎসাহিত করতে থাকেন। কিন্তু সেজাল থেমে থাকার পাত্রী নন। এদিকে সেজালের বাগদানের আংটি খুঁজতে গিয়ে নিজের ভালোবাসা ও সম্পর্কের বিষয়টি আরো ভালোভাবে বুঝতে পারে হ্যারি। অন্যদিকে হ্যারির সংস্পর্শে এসে স্বাধীনতা, নিরাপত্তা ও প্রশান্তি খুঁজে পায় সেজাল। এক সময় দুজনের মধ্যে তৈরি হয় ভালোবাসা। আমস্টার্ডাম, প্রাগ, বুদাপেস্ট, লিসবনের মনোরম পরিবেশে সিনেমাটির দৃশ্যধারণ করা হয়েছে।

জব হ্যারি মেট সেজাল সিনেমাটি পরিচালনা করছেন ইমতিয়াজ আলী। এ নির্মাতার সঙ্গে প্রথম সিনেমা হলেও এটি শাহরুখ-আনুশকা জুটির ‍তৃতীয় সিনেমা। এর আগে রব নে বানাদি জোড়ি ও জব তাক হ্যায় জান সিনেমায় দেখা গেছে তাদের। আগামী ৪ আগস্ট মুক্তি পাবে সিনেমাটি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের