বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘জেলখাটার ভয়ে খালেদা জিয়া পালিয়ে বেড়াচ্ছেন’

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জেলখাটার ভেয়ে ফেরারি হয়ে পালিয়ে বেড়াচ্ছেন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।

শুক্রবার সকাল সাড়ে ১১টায় ফরিদপুর শহরের কবি জসীম উদ্দীন হল মিলনায়তনে দুস্থ, বয়স্ক ও প্রতিবন্ধী ভাতা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, বিএনপি নেত্রী মামলা মোকাবিলার ভয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছেন। তার ছেলে তারেক জিয়ার সাত বছরের জেল হয়েছে। তিনিও জেলখাটার ভয়ে ফেরারি হয়ে পালিয়ে বেড়াচ্ছেন।

তিনি বলেন, তারেক জিয়া দেশ ছেড়ে পালিয়ে বিদেশে গিয়ে আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট করার কাজে লিপ্ত রয়েছেন। যারা দেশকে ভালোবাসে না তারা কীভাবে এই দেশের মানুষের সমর্থন পাবে? দেশে এখন সুষমভাবে উন্নয়ন হচ্ছে। বিএনপি-জামায়াত নেত্রী বেগম জিয়া ক্ষমতা থাকা অবস্থায় দেশে উন্নয়নের নামে লুটপাট করা হয়েছে। শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর দেশকে পিছিয়ে পড়া থেকে এখন উন্নয়নের মহাসড়কে তুলেছেন।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, বর্তমান সরকার রাজনৈতিক ভাবে শক্ত অবস্থানে রয়েছে। ২০১৮ সালের ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। খালেদা জিয়া ‘লেবেল ফিল্ড প্লেয়িং’ এর কথা বলছেন। তাঁর এ কথার মানে আমি বুঝি না। নির্বাচন কমিশনের দায়িত্ব নির্বাচন পরিচালনা করা। বর্তমান নির্বাচন কমিশন সে দায়িত্ব সুচারু ভাবে পালন করবেন।

মোশাররফ হোসেন বলেন, বিধবা ভাতা চালু করা বর্তমান সরকারের একটি উল্লেখযোগ্য কাজ। এ ছাড়া বন্ধ হয়ে যাওয়া কমিউনিটি ক্লিনিক এই সরকার পুনরায় চালু করেছে।

ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতাসেম হোসেন ওরফে বাবর, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক এ এস এম আলী আহসান প্রমুখ উপস্থিত ছিলেন।সেক্ষেত্রে আমরা মরদেহ দেশে আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে থাকি।’

মরদেহ আনার ক্ষেত্রে কোনো নির্দিষ্ট সময় বেধে দেয়া নেই বলে জানান তিনি। তিনি বলেন, ‘একেক দেশ থেকে লাশ আনতে একেক সময় লাগে। যেমন সৌদি আরব থেকে আনতে দেরি হয়। কারণ তাদের ১০ থেকে ১২টা এজেন্সি আছে যারা এটা তদন্ত করে। তাই সৌদি আরবের ক্ষেত্রে ১ থেকে ২ মাস দেরি হয়। কিন্তু অনান্য দেশ থেকে কয়েকদিনের মধ্যেই আনা যায়।’

বিমানবন্দরে মৃত ব্যক্তির মরদেহ গ্রহণ করার পর তা দাফন করার জন্য পরিবারকে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে ৩৫ হাজার টাকা দেয়া হয় বলে জানান মোঃ শফিকুল ইসলাম। তিনি বলেন, ‘যারা বৈধভাবে বিদেশ যান তাদের ক্ষেত্রে এ টাকা দেয়া হয়। ৩৫ হাজার টাকা দেয়ার পরে আবার মৃত ব্যক্তির পরিবারকে ৩ লক্ষ টাকা দেয়া হয়।’