,

সংবিধান তো কোনো বাইবেল না : ফখরুল

news-image

ঠাকুরগাঁও প্রতিনিধি : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনের আগে একটা সহায়ক সরকারের প্রয়োজন আছে। বর্তমান সরকারের নিরপেক্ষ নির্বাচনের সাহস নেই। নির্বাচন করতে গেলে তারা সেভাবে সুবিধা করতে পারবে না। ক্ষমতা তাদের হাতে থাকবে না। সে কারণে সংবিধানের নানা কথা বলে তারা বাধা দিচ্ছেন। সংবিধান তো কোনো বাইবেল না, সংবিধান মানুষের তৈরি।

শুক্রবার বেলা ১২টায় ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

এসময় তিনি আরো বলেন, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দিতে গেলে প্রয়োজনে সংবিধান পরিবর্তন করতে হবে। অতীতের মত আমরা রাজনৈতিক দলগুলো যদি একত্রে আসতে পারি তাহলে সেটি পরিবর্তন করা সময়ের ব্যাপার মাত্র। তিনি বলেন, আওয়ামী লীগ ২০১৪ সালের মত নির্বাচন করতে পারবে না। তাদের এবার নিরপেক্ষ নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। সরকারে থাকলে শুধু ক্ষমতাকে খর্ব করা হয়, নিবার্চন কমিশনে চাপ সৃষ্টি করা হয়, তাহলে সেই নির্বাচন তো গ্রহন যোগ্য হবে না।

বিএনপি মহাসচিব আরো বলেন, আমরা সবসময় বলেছি আমরা নির্বাচন করতে চাই। অতীতে রাষ্ট্র প্রধানের দায়িত্ব নিয়েছি নির্বাচনের মধ্য দিয়ে। তাই নির্বাচন করতে গেলে একটি পরিবেশ তৈরি করতে হবে।

এছাড়া ঠাকুরগাঁওয়ে সেচ্ছাসেবক লীগ নেতা, যুবলীগের নেতার ছুরিকাঘাতে খুন হওয়ায় তীব্র নিন্দা জানিয়ে সুষ্ঠ বিচারের দাবি জানান মির্জা ফখরুল।

এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাংগঠনিক সম্পাদক পয়গাম আলী, জেলা যুবদলের সভাপতি আবু নুর চৌধুরী, সাধারণ সম্পাদক মাহাবুর হোসেন তুহিন প্রমুখ।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের