,

অভিনয় পারেন না শাহরুখ!

news-image

বিনোদন ডেস্ক : বলিউড কিং হিসেবে পরিচিত অভিনেতা শাহরুখ খান। ২৫ বছরের দীর্ঘ ক্যারিয়ারে দর্শকদের উপহার দিয়েছেন অনেক জনপ্রিয় সিনেমা। অভিনয়ের জন্য বিশ্বে রয়েছে তার পরিচিতি। কিন্তু ভাবতে পারেন এই অভিনেতাকেই কেউ মুখের ওপর বলছে- তিনি অভিনয় পারেন না। কিন্তু এমনটাই করেছেন অভিনেত্রী আনুশকা শর্মা। সম্প্রতি একটি সাক্ষাৎকারে এ তথ্য জানান শাহরুখ।

রব নে বানাদি জোড়ি সিনেমায় শাহরুখের বিপরীতে অভিনয় করেন আনুশকা শর্মা। সম্প্রতি একটি সাক্ষাৎকারে আনুশকা জানান, ওই সময় শাহরুখের প্রতি তিনি মুগ্ধ ছিলেন। কথাটি যখন উপস্থাপক শাহরুখের কাছে জানতে চান তখন শাহরুখ অস্বীকার করে বলেন, ‘না, আনুশকা মিথ্যা বলছেন।

তিনি বলেছিলেন, আমি আপনাকে অনেক পছন্দ করি, আপনি অনেক ভালো। কিন্তু অভিনেতা হিসেবে আপনাকে আমার কখনোই পছন্দ নয়। তারপরও আমি আনুশকার প্রতি খুশি ছিলাম। কারণ আমার মতোই তিনি দ্রুত সংলাপ শিখে নিতে পারতেন। সংলাপের ব্যাপারে তিনি খুবই ভালো ছিলেন। তিনি অসাধারণ কাজ করেছেন। তিনি যেভাবে কাজ করেছেন আমি খুবই পছন্দ করেছি। আদিত্য চোপড়াকে বলেছিলাম, তিনি সত্যিই অসাধারণ এবং আমরা দ্রুত সিনেমাটির কাজ শেষ করতে পারব।’

এ অভিনেতা আরো বলেন, ‘‘এমন মাঝে মাঝে হয়। নতুন মানুষ, নার্ভাস হয়ে মনে হয় এরকম বলে ফেলেছে। শেষ শুটিংয়ে যখন আমি তার সঙ্গে মোটরসাইকেলে ‘তুঝমে রব দিখতা হ্যায়’ গানের দৃশ্যধারণ করছিলাম, আনুশকা পেছন থেকে আমাকে জাপটে ধরেছিলেন এবং বলেছিলেন, ‘আমি আপনাকে কিছু বলতে চাই।’ আমি মনে করেছিলাম, সিনেমা শেষ হয়েছে এখন তিনি বুঝতে পেরেছেন অভিনয়ের গভীরতাটা কি। আমি তার দিকে তাকিয়ে বললাম, ‘আপনি কী মনে করছেন, আমি ভালো অভিনেতা।’ কিন্তু আনুশকা বললেন, ‘না, আপনি অনেক ভালো মানুষ।’ অর্থাৎ তিনি শুরুতে যা বলেছিলেন শেষ পর্যন্ত সেই সিদ্ধান্তেই অটল ছিলেন। সুতরাং, এটা বলা যায় যে, আনুশকা কখনোই আমার ব্যাপারে মুগ্ধ ছিলেন না।”

রব নে বানাদি জোড়ি সিনেমার পর জব তক হ্যায় জান সিনেমায় অভিনয় করেছেন আনুশকা-শাহরুখ। এ জুটির পরবর্তী সিনেমা জব হ্যারি মেট সেজাল। সিনেমাটি পরিচালনা করেছেন ইমতিয়াজ আলী খান। আগামী ৪ আগস্ট মুক্তি পাচ্ছে সিনেমাটি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে