,

কেমন আছেন সালমানের ‘ম্যায়নে পেয়ার কিয়ার’ ভাগ্যশ্রী?

news-image

বিনোদন ডেস্ক : সাধারণত, ভারতীয় নারী দুটো জিনিস বেছে নেন না হয় ক্যারিয়ার নয়ত পরিবার। তিনিও প্রথম ক্যারিয়ার গড়তে এলেও পরে পরিবারকেই বেছে নিয়েছিলেন। ‘ম্যায়নে পেয়ার কিয়া’ ফিল্মে বলিউডে স্বপ্নের অভিষেক হয়েছিল তাঁর। ফিল্ম সুপার হিট। তবে তারপরই বলিউডকে বিদায় জানান ভাগ্যশ্রী। অনেক ছবির অফার পেয়েও ফিরিয়ে দিয়েছিলেন।

স্বামীর সাথে

সেদিনের সেই  ‘ম্যায়নে পেয়ার কিয়া’র  তরুণী, আজকে ৪৮। এতদিন পর ফেসবুকে শেয়ার করেছেন তাঁর জীবন কীভাবে বদলে গেল। ভাগ্যশ্রী লিখেছেন, ‘আমার কোনও আফসোস নেই ‌যে আমি ক্যারিয়ারের বদলে আমার জীবন, আমার পরিবারকে বেছে নিয়েছি। ‌যশ জী আমায় প্রায়ই বলতেন বোকা মেয়ে। হ্যাঁ আমি বোকা হয়েই সুখে আছি। আমি সেই সমস্ত নারীকেও সম্মান করি, ‌যারা ক্যারিয়ারে গুরুত্ৱ কিংবা ক্যারিয়ারও পরিবার দুটোকেই সময় দেয়। কিন্তু আমি হোমমেকার হয়ে খুশ। ‌যখন নিজের সন্তাদের চোখের সামনে সুন্দরভাবে বড় হতে দেখবেন সেটাও খুব আনন্দের।

ছেলে অভিমন্যুর সাথে

ভাগ্যশ্রী শেয়ার করেছেন আরও অনেক কথাই। লিখেছেন কীভাবে কেন তাঁর জীবন বদলে গেল। জানিয়েছেন ছোটবেলা থেকে তাঁর বন্ধুত্ব ছিল হিমালয় দাসানির সঙ্গে পরে সেই বন্ধুত্ব প্রেমে রূপ নেয়। তবে তাঁর রক্ষণশীল বাবা-মা তাঁদের সম্পর্ক মেনে নেন নি। পছন্দ ছিল না। হিমালয় পড়াশোনা করতে আমেরিকা চলে যান, পরিবারের চাপে তাঁর সঙ্গে বিচ্ছেদে বাধ্য হন ভাগ্যশ্রী। তখনই তিনি সই করেন ম্যায়নে পেয়ার কিয়া।

সন্তান ও স্বামীর সাথে

দুজনে দুই দেশে থাকলেও মানসিকভাবে তাঁদের বিচ্ছেদ কখনও হয়নি। তাই ফিল্মে অভিনয় করার আগে ভাগ্যশ্রী হিমালয়ের বাবা মায়ের অনুমতি নেন। তাঁর মনে হয়েছিল, হিমালয়ের সঙ্গে তাঁর সম্পর্কের ইতি ঘটবে না। হিমালয়ের বাবা মা বলেন, ভাগ্যশ্রী অভিনয় করার অনুমতি দেন। তারপর শ্যুটিং শুরু করেন ভাগ্যশ্রী।

পড়াশোনা শেষ করে হিমালয় যখন দেশে ফেরেন, তখনও ম্যায়নে পেয়ার কিয়ার শ্যুটিং চলছে। কিন্তু তাঁর বাবা মা তখনও রাজি নন এই সম্পর্ক মেনে নিতে। তখন ভাগ্যশ্রী হিমালয়কে ফোন করে বলেন, তুমি কি এই সম্পর্ক নিয়ে নিশ্চিত? আজই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে.. হয় আমি তোমার জীবনে সারা জীবনের জন্য থাকব, নয়তো থাকবই না। তিনি বলেন, আমি এখনই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, যদি আমাকে ভালোবাস, এসে নিয়ে যাও। ১৫ মিনিটের মধ্যে তাঁর বাড়ির নিচে এসে দাঁড়ান হিমালয়। তারপর মন্দিরে বিয়ে করেন তাঁরা। তাতে ছিলেন ছবির পরিচালক সুরজ বরজাতিয়া, সালমান খান সহ আরও কয়েকজন।

সালমানের সাথে

ব্যাস ওই প‌র্যন্তই। এরপর আর ফেরেননি বলিউডে।

বিয়ের ১ বছর পরেই জন্মায় তাঁদের প্রথম সন্তান অভিমন্যু। পরে মেয়ে অবন্তিকা হয়। এরপরে স্বামী, ছেলে ও মেয়ের ভালোবাসায় মগ্ন ভাগ্যশ্রী আর সিনেমার অফার নিতে পারেননি। সে জন্য তাঁর মনে কোনও দুঃখ নেই। বরং এখন অনেক কাজ নিয়ে তিনি দিব্যি ভাল আছেন। এখন কোনও সিনেমার অফার পেলে অবশ্য ভেবে দেখবেন বলে জানিয়েছেন ম্যায়নে পেয়ার কিয়ার সুমন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে