,

দুর্ঘটনার পর যানজট ঢাকা-আরিচা মহাসড়কে

news-image

নিউজ ডেস্ক : ঢাকার ধামরাইয়ে কোলকাতা থেকে ঢাকামুখী শ্যামলী পরিবহনের পর্যটকবাহী বাস ও পণ্যবাহী ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বড় কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও মহাসড়কে অন্তত ২০ কিলোমিটার যানজট দেখা দিয়েছে। বৃহস্পতিবার রাত ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের জয়পুরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল করিম বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় ট্রাকের চালক, সহকারী এবং বাসের যাত্রী মিলে মোট ৫ জন আহত হয়েছেন। তবে মুখোমুখি সংঘর্ষের পর দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি সড়কে উল্টে যাওয়ায় অন্তত দুই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। ফলে মহাসড়কের উভয় দিকে প্রায় ২০ কিলোমিটার এলাকায় যানজট দেখা দিয়েছে।

সকাল ৭টার দিকে সাতক্ষীরা থেকে ঢাকামুখী সাকুরা পরিবহনের সুপারভাইজার রুবেল আহমেদ জানান, মহাসড়কের বাথুলী বাসস্ট্যান্ড থেকে নবীনগর পর্যন্ত যানজট ভয়াবহ আকার ধারণ করেছে। এই দীর্ঘ পথে আটকা পড়েছে হাজার হাজার যানবাহন। দুর্ঘটনার পাশাপাশি ভারি বর্ষণের ফলেও দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের