,

অধিকার সেক্রেটারিকে দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া

news-image

নিউজ ডেস্ক : বাংলাদেশি মানবাধিকার সংস্থা ‘অধিকার’-এর সেক্রেটারি আদিলুর রহমান খানকে দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৫ মিনিটে (মালয়েশীয় সময় রাত ৮টা ৫ মিনিট) আদিলুরকে দেশে ফেরত পাঠানো হয়।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগ এক বিবৃতির বরাতে এ খবর জানিয়েছে এএফপি।

এতে বলা হয়, ভোরে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান আদিলুর।

এ সময় মালয়েশিয়ায় প্রবেশ নিষিদ্ধ ব্যক্তিদের তালিকায় তার নাম দেখতে পেয়ে তাকে ঢুকতে দেয়া হয়নি। পরে রাতে তাকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

অ্যান্টি-ডেথ পেনাল্টি এশিয়া নেটওয়ার্ক’ আয়োজিত দুদিন ব্যাপী এক সম্মেলনে বক্তৃতা করার জন্য মালয়েশিয়া গিয়েছিলেন আদিলুর রহমান খান।

কিন্তু মালয়েশীয় অভিবাসন কর্তৃপক্ষের বাধার মুখে দেশটিতে প্রবেশ করতে পারেননি তিনি।

তার সঙ্গে মালয়েশীয় সরকারের আচরণকে হয়রানিমূলক বলে বর্ণনা করেছে মানবাধিকার গ্রুপগুলো।

আদিলুরকে কারও সঙ্গে যোগাযোগ করতে না দিয়ে তাকে বিমানবন্দরের হাজতখানায় আটকে রাখার অভিযোগ করেছিল মালয়েশীয় মানবাধিকার সংস্থা ‘ভয়েস অব মালয়েশিয়া পিপল’ (সুয়ারাম)।

আদিলুরকে অবিলম্বে মুক্তি দিতে এবং মালয়েশিয়া সফররত মানবাধিকার কর্মীদের প্রতি দেশটির অভিবাসন বিভাগের নিপীড়নমূলক হয়রানি বন্ধের দাবিতে সংস্থাটি একটি বিবৃতিও দিয়েছিল।

মালয়েশিয়া কোনো ধরনের ব্যাখ্যা ছাড়াই প্রায় সময়েই গণতন্ত্রপন্থী বিদেশী মানবাধিকার কর্মীদের দেশটিতে প্রবেশে বাধা দেয় বলে অভিযোগ করেছে মানবাধিকার গ্রুপগুলো।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে