,

আইপিএলে আর্থিক কারচুপির অভিযোগে শাহরুখকে তলব

news-image

অনলাইন ডেস্ক : আইপিএলে অর্থের কারচুপি নিয়ে এখনও খাঁড়া কাটল না বলিউড বাদশা শাহরুখ খানের। ফরেন এক্সচেঞ্জ ভায়োলেশনের অভিযোগে ফের কলকাতা নাইট রাইডার্সের সহ-কর্ণধার শাহরুখ খানকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বলিউড বাদশাকে আগামী ২৩ আগস্ট মুম্বাইয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গেছে। ৷

এর আগে গত মার্চে ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট লঙ্ঘন করার জন্য শাহরুখের স্ত্রী গৌরী খান ও কেকেআর-এর আরেক কর্ণধার জুহি চাওলাকে শো-কজ নোটিস পাঠিয়েছিল ইডি। ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট ২০০০-এর ৪(১) নম্বর আইন অনুযায়ী কিং খান, গৌরী ও জুহিকে নোটিস পাঠানো হয়েছিল৷

জানা যায়, প্রথমে রেড চিলিজ এন্টারটেনমেন্টের ডিরেক্টর গৌরী খানের নামে সমস্ত শেয়ার কেনা হত। তবে পরে ২ কোটি টাকার নতুন শেয়ার কেনে KRSPL ( Knight Riders Sports Private Limited)। যার মধ্যে ৪০ লক্ষ শেয়ার দেওয়া হয় জুহিকে। তবে অভিযোগ পাওয়া যায়, বাজার মূল্যের চেয়ে অনেক কম দামে সেই সব শেয়ার বিক্রি করা হয়েছে। ফলে ৭৩.৬ কোটি টাকা ক্ষতি হয়েছে FEMA-র।

এই ইস্যুতে কলকাতা ফ্র্যাঞ্চাইজির অন্যান্য সহ-কর্ণধারদের আগেও জিজ্ঞাসাবাদ করেছে ইডি। তাদের জবানবন্দি রেকর্ড করা হয়েছে৷ এবার এ বিষয়ে শাহরুখের থেকে বিস্তারিত তথ্য চাওয়া হবে বলে জানা যাচ্ছে। এখন দেখার বিষয়, কিং খান ও তার দলের ভবিষ্যৎ কী হয়।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের