,

নির্বাচন কমিশনের নতুন সচিব হেলালুদ্দীন

news-image

নিজস্ব প্রতিবেদক : ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায় ঢাকা বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদকে নির্বাচন কমিশনের সচিব নিয়োগ দিয়েছে সরকার।

অন্যদিকে নির্বাচন কমিশনের সচিব মোহাম্মদ আবদুল্লাহকে শিল্পসচিব পদে বদলি করে বৃহস্পতিবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

মাঠ পর্যায়ের কর্মকর্তাদের বদলি নিয়ে নির্বাচন কমিশনার ও সচিবালয়ের এখতিয়ার নিয়ে সমালোচনার মধ্যে ইসি সচিববের বদলির এই আদেশ এলো।

সম্প্রতি এধরনের একটি বিষয় নিয়ে এক নির্বাচন কমিশনার ‘আন-অফিসিয়াল’ নোট দিয়ে ইসি সচিবের কাছে ব্যাখ্যা চান।

পরে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেন, মাঠ কর্মকর্তাদের বদলির বিষয়টি ইসি সচিবালয়ের, কমিশনের বিষয় নয়। এ নিয়ে ভুল বোঝাবুঝির অবকাশ নেই।

আলাদা আদেশে জননিরাপত্তা বিভাগে সংযুক্ত ওএসডি অতিরিক্ত সচিব মো. আবদুল হান্নানকে ভারপ্রাপ্ত সচিবের পদমর্যাদায় ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে।

এছাড়া প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ নমিতা হালদারকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের