,

অপেশাদার শ্রুতি হাসান

news-image

বিনোদন ডেস্ক : ভারতীয় অভিনেত্রী শ্রুতি হাসান। অনেক দর্শকপ্রিয় চলচ্চিত্র উপহার দিয়েছেন অভিনেতা কমল হাসানের মেয়ে শ্রুতি। কিন্তু এ অভিনেত্রীকে এবার অপেশাদার বলে সম্বোধন করলেন ভারতের আরেক প্রবীণ অভিনেত্রী-প্রযোজক খুশবু সুন্দর। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, সুন্দর সি পরিচালিত তামিল ভাষার ‘সংঘামিত্রা’ সিনেমায় শ্রুতি হাসানের অভিনয় করার কথা ছিল। এ জন্য প্রস্তুতিও নেন তিনি। আগামী আগস্টে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা ছিল। কিন্তু কিছুদিন আগে সিনেমাটিতে কাজ না করার কথা জানান শ্রুতি। এরপর খুশবু সুন্দর এমন মন্তব্য করেন। খুশবু পরিচালক সুন্দর সির স্ত্রী।

এ প্রসঙ্গে খুশবু সুন্দর বলেন, ‘আমি শ্রুতি হাসানের কাছ থেকে পেশাদারিত্ব আশা করি। কারণ সে উত্তরাধিকার সূত্রে একটি দায়বদ্ধতা বহন করে চলেছে। এই প্রজেক্ট (সংঘামিত্রা) থেকে বেরিয়ে যাওয়া তার অপেশাদার আচরণ।’

এ বিষয়ে একটি সূত্র জানিয়েছে, এখনো চূড়ান্তু স্ক্রিপ্ট হাতে পাননি শ্রুতি হাসান। এছাড়া আগস্টে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সিনেমাটির শুটিং তারিখ পরিবর্তন করে অক্টোবরে নেয়া হয়েছে। এদিকে অক্টোবর থেকে বলিউডের নতুন একটি সিনেমার শুটিংয়ে অংশ নেয়ার কথা রয়েছে শ্রুতির। এ সিনেমার তারিখ পূর্বেই দেয়া ছিল। তাই এই সিনেমার শুটিং তারিখ পরিবর্তন করা সম্ভব হয়নি। পুরো বিষয়টি ‘সংঘামিত্রা’ সিনেমার টিমকে জানান শ্রুতি। সিনেমাটি নিয়ে খুবই আগ্রহী ছিলেন এ অভিনেত্রী। এজন্য তিনি বিদেশ থেকে তলোয়ার যুদ্ধের প্রশিক্ষণও নিয়ে আসেন। কিন্তু শিডিউল জটিলতার কারণে এই প্রজেক্ট থেকে তিনি বেরিয়ে গেছেন। তবে ভবিষ্যতে সুন্দর সির সঙ্গে কাজ করার আশা ব্যক্ত করেছেন শ্রুতি।

সিনেমাটির পুরুষ কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন জয়ম রবি। এজন্য নিজেকে প্রস্তুত করছেন তিনি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের