সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুই মাসে তিনটি আন্তর্জাতিক সাময়িকীর প্রচ্ছদে দীপিকা

news-image

বছরের শুরুতে মুক্তি পেয়েছে হলিউড চলচ্চিত্র ‘ট্রিপল এক্স : দ্য রিটার্ন অব জেন্ডার কেস’। বছরের শেষে মুক্তি পেতে যাচ্ছে বলিউড চলচ্চিত্র ‘পদ্মাবতী’। কিন্তু এর মাঝখানেও আলোচনায় থেকেছেন দীপিকা পাড়ুকোন। আর তাঁকে আলোচনায় রেখেছেন বিভিন্ন সাময়িকীরগুলোও, করেছে প্রচ্ছদকন্যা। ডিএনএ ইন্ডিয়ার খবর জানাচ্ছে শেষ দুই মাসে তিনটি আন্তর্জাতিক ম্যাগাজিনের প্রচ্ছদে ঠাঁই করে নিয়েছেন দীপিকা।

২০১৭ সালের সেরা প্রচ্ছদ বালিকাদের তালিকায় দীপিকা যে ওপরের দিকে রয়েছেন তা নতুন করে বলার অপেক্ষা রাখে না।  আগস্ট মাসে দীপিকাকে নিজেদের প্রচ্ছদে স্থান দেয় আন্তর্জাতিক সাময়িকী ‘ফেমিনা’। তাঁকে সেখানে পরিচয় করিয়ে দেওয়া হয় ‘অপ্রতিরোধ্য’ হিসেবে। এ ছাড়া দীপিকাকে নিয়ে লেখা হয়, ‘চমৎকার মেয়ের তারকাখ্যাতি লাগে না’। লাল জ্যাকেটের সঙ্গে কালো রঙের খোলামেলা পোশাকে দেখা গেছে দীপিকাকে। যেখানে হাই হিলের সঙ্গে তাঁর মেকআপে ছিল ভিন্নতা।
অন্যদিকে ‘ভ্যানিটি ফেয়ার’ সাময়িকীর আগস্ট সংস্করণেরও প্রচ্ছদ হিসেবে ব্যবহার করা হয়েছে দীপিকাকে। সেখানে দীপিকাকে পরিচয় করিয়ে দিতে গিয়ে সাময়িকীটি লিখেছে, ‘সে ভারতের একজন তারকা যে হলিউডেও সমান দীপ্তিমান ছিল। এখন সে আপনার দিকে তাকিয়ে আছে’। দীপিকা সম্পর্কে সাময়িকীটি আরো লিখেছে, ‘সহজ এবং উষ্ণ যা আপনাকে আকর্ষণ করবেই। সে এমন একজন ভারতীয় তারকা যার দিকে গোটা বিশ্ব চেয়ে আছে। তবে এক মুহূর্তের জন্য তার গহনাগুলোর দিকে তাকান এরপর আপনি আবার দীপিকার দিকে তাকাতে পারেন।’

এ ছাড়া ম্যাক্সিম সাময়িকীর প্রচ্ছদেও দেখা গেছে দীপিকাকে। সেখানে ১০০ জন আবেদনময়ী নারীর তালিকায় প্রথম হিসেবে প্রচ্ছদে জায়গা পেয়েছেন দীপিকা। আর এই তালিকার শীর্ষে উঠতে তিনি পেছনে ফেলেছেন স্বদেশি প্রিয়াঙ্কা চোপড়াকে। এমা ওয়াটসনের মতো বড় বড় তারকা ম্যাক্সিম সাময়িকীর প্রচ্ছদের জন্য ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন। তাই দীপিকার এই অর্জন নিঃসন্দেহে তাঁর পেশাগত জীবনে প্রভাব ফেলবে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা