সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অবশেষে হাসি ফিরেছে বিরাটের মুখে

news-image

স্পোর্টস ডেস্ক : বেশ চাপে ছিলেন ভারত অধিনায়ক। একে তো চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে পাকিস্তানের বিপক্ষে হেরে যায় তাঁর দল। তার ওপর আবার কোচ বিতর্কে সকল দায়টা যায় কোহলির ঘাড়ে। অনিল কুম্বলের মতো নিপাট ভদ্র মানুষ দলে টিকতে না পারায় কোহলির দারুণ সমালোচনা করেন সাবেক ক্রিকেটাররা। সব মিলিয়ে বেশ চাপে ছিলেন ভারতীয় দলের ব্যাটিং কাণ্ডারি। অবশেষে আবার হাসি ফুটছে এই ব্যাটসম্যানের মুখে। নিজের পছন্দের রবি শাস্ত্রীকে কোচ হিসেবে পেয়েছেন তিনি। শ্রীলঙ্কা সফরের আগে সংবাদ সম্মেলনে পাওয়া গেল পুরোনো সেই উচ্ছল কোহলিকে। জানালেন, নতুন কোচের সঙ্গে দলকে আবার জয়ের ধারায় ফেরাতে চান তিনি। তাঁর বিশ্বাস, বিক্ষিপ্ত ভারতীয় দলকে আবার এক সুতোয় গাঁথতে পারবেন রবি শাস্ত্রী।

বুধবার শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ খেলতে ভারত ত্যাগ করেছে ভারতীয় ক্রিকেট দল। সিরিজ-পূর্ব সংবাদ সম্মেলনে এলেন কোচ রবি শাস্ত্রী ও অধিনায়ক কোহলি। পছন্দের কোচকে পেয়ে দারুণ খুশি ভারত অধিনায়ক। তিনি বলেন, ‘এর আগে গত তিন বছর একসঙ্গে কাজ করেছি আমরা। আমাদের নিজেদের মধ্যে ভালো বোঝাপড়া আছে। কোচ এবং সাপোর্ট স্টাফ সম্পর্কে আমার নতুন করে কিছু জানার নেই।’

অনিল কুম্বলের বিদায়টা তাঁর হাতে ছিল না বলে জানান বিরাট কোহলি। তিনি বলেন, ‘অনেক কথা রটেছে। তবে আমি বলতে চাই, কোনোকিছুই আমার হাতে ছিল না। আমার কাজ হলো নিজের খেলাটা খেলে যাওয়া। আমি সেটাই চেষ্টা করি। অধিনায়ক হিসেবে সবার সঙ্গে মিল রেখে সেরা দল বানানো আমার কাজ। আমি সব সময় সর্বোচ্চটা দিই।’

বেশ বাজে একটা বিতর্কিত সময় পার করছেন বিরাট কোহলি ও তাঁর দল। এটা কতটা চাপের? তবে চাপতত্ত্বটা একেবারে উড়িয়ে দিলেন তিনি, ‘বাইরের কোনো বিষয় দলের ওপর প্রভাব ফেলবে না। দল হিসেবে খেলতে হবে। সবাইকে নিজের অবস্থানটা বুঝতে হবে।’ যাকে ঘিরে এত বিতর্ক, সেই রবি শাস্ত্রীও বেশ রিলাক্সড। তিনি বলেন, ‘যা কিছু হচ্ছে বা হয়েছে, সেটা তো হতেই থাকবে। দেখুন একটা কথা বলি, অনিল কুম্বলে, রবি শাস্ত্রীরা ভারতীয় দলে আসবে-যাবে। মনে রাখতে হবে, দলটা ক্রিকেটার ও অধিনায়কের। কোচের কাজ হচ্ছে, দলকে মাঠের লড়াইয়ের জন্য তৈরি করা। মাঠে ক্রিকেটারদেরই পারফর্ম করতে হবে।’

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা