সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আরও ৫০ হাজার টন চাল আমদানি করবে সরকার

news-image

নিজস্ব প্রতিবেদক: আরও ৫০ হাজার টন চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে ব্যয় হবে ১৭৮ কোটি ৫৪ লাখ টাকা। দুবাইয়ের প্রতিষ্ঠান মেসার্স ফিনিক্স গ্লোবাল ডিএমসিসি এ চাল সরবরাহ করবে। গতকাল সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়াও ভারতের খোলাবাজার থেকে বিদ্যুত্ আমদানির মেয়াদ বাড়ানোসহ মোট ১২টি ক্রয় প্রস্তাবের অনুমোদন দিয়েছে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগে অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, এর জন্য ব্যয় হবে ১৭৮ কোটি ৫৪ লাখ টাকা। চাল উন্মুক্ত সোর্স যে কোনো দেশ থেকেই আমদানি করা হতে পারে। অন্যদিকে বৈঠকে ভারতের খোলাবাজার থেকে ২৫০ মেগাওয়াট বিদ্যুত্ আমদানির সিদ্ধান্ত হয়। প্রতি কিলোওয়াট বা ঘণ্টা ৬ টাকা ০৬৪ পয়সা ট্যারিফ মূল্য ট্রান্সমিশন চার্জসহ এ বিদ্যুত্ ক্রয়ে ছয় মাসে সরকারের ব্যয় হবে প্রায় ৬২৭ কোটি ৫৯ লাখ টাকা।

এছাড়া বৈঠকে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) কর্তৃক ‘২০টি ড্রেজারসহ সহায়ক যন্ত্রপাতি এবং সরঞ্জামাদি সংগ্রহ শীর্ষক প্রকল্পের আওতায় দুটি আলাদা ক্রয় প্রস্তাবে পাঁচটি ২০ ইঞ্চি এবং পাঁচটি ১৮ ইঞ্চি কাটার সাকশন ড্রেজার ও প্রয়োজনীয় সংখ্যক ক্রেনবোটসহ অন্যান্য সরঞ্জাম সংগ্রহের দুটি প্রস্তাব অনুমোদন দিয়েছে। এজন্য ব্যয় হবে ৯৭৫ কোটি ৯৩ লাখ টাকা। কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেড এসব সরঞ্জাম সরবরাহ করবে।

বৈঠকে স্থানীয় সরকার বিভাগের বৃহত্তর রংপুর ও দিনাজপুর জেলার গ্রামীণ যোগাযোগ ও অন্যান্য অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার বুড়িরহাট-মহিপরি-কৈলাশগঞ্জ-শংকরদহ-কাকিনা সড়কে তিস্তা নদীর ওপর নির্মাণাধীন ৮৫০ মিটার দীর্ঘ পিসি গার্ডার ব্রিজ নির্মাণ কাজের ভ্যারিয়েশন প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। একই বিভাগের কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলায় ধরলা নদীর ওপর ৯৫০ মিটার দীর্ঘ পিসি গার্ডার সেতু নির্মাণ কাজের ৪ কোটি ৬৯ লাখ টাকার ভ্যারিয়েশন প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা