,

১৬ মাস পেরেলেও ধরাছোঁয়ার বাইরে তনুর ঘাতকরা

news-image

নিউজ ডেস্ক : দেশব্যাপী আলোচিত কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডের ১৬ মাস পূর্ণ হলো আজ বৃহস্পতিবার। কিন্তু এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতরা আজও ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে। দীর্ঘ এ সময়ে ঘাতকদের সনাক্ত কিংবা গ্রেফতার করতে পারেনি মামলার তদন্তকারী সংস্থা সিআইডি। মামলার তদন্তে দৃশ্যমান কোনো অগ্রগতিও নেই। এ নিয়ে মামলার তদন্তকারী কর্মকর্তাও মিডিয়ায় মুখ খুলছেন না। এসব কথা বলে তনু হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার পাওয়া নিয়ে হতাশা প্রকাশ করেছে তনুর পরিবার। এ ব্যাপারে তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের দাবি জানিয়েছেন।

জানা যায়, তনুর দুই দফা ময়নাতদন্তে কুমিল্লা মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগ মৃত্যুর সুস্পষ্ট কারণ উল্লেখ না করে প্রতিবেদন দেওয়ায় ঘটনার রহস্য উৎঘাটন নিয়ে শুরু থেকেই সংশয় দেখা দেয়। ভরসা ছিল ডিএনএ রিপোর্ট। গত বছরের মে মাসে সিআইডি তনুর জামা-কাপড় থেকে নেওয়া নমুনার ডিএনএ পরীক্ষা করে ৩ জনের শুক্রাণু পাওয়ার কথা গণমাধ্যমকে জানিয়েছিল। হত্যার আগে তনুকে ধর্ষণ করা হয়েছিল এমন তথ্যও তারা নিশ্চিত হয়েছিল। পরে সন্দেহভাজনদের ডিএনএ মেলানোর (ম্যাচিং) কথা থাকলেও তা করা হয়েছে কিনা কিংবা ফলাফল কি- এ নিয়েও সিআইডি মুখ খুলছে না। তাই দীর্ঘ ১৬ মাসেও তনু হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত কিংবা গ্রেফতার করতে না পারা, সামরিক-বেসামরিক অর্ধশতাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা, এমনকি ডিএনএ পরীক্ষায় ৩ ধর্ষণকারীর শুক্রাণু পেলেও এ পর্যন্ত ডিএনএ মিলিয়ে ঘাতকদের সনাক্ত করতে না পারায় আলোচিত এ হত্যার বিচার পাওয়া নিয়ে তনুর পরিবারসহ সচেতন মহলে সংশয় দেখা দিয়েছে।

তনুর মা আনোয়ারা বেগম বলেন, সেনানিবাসের মতো একটি এলাকা থেকে তনুর লাশ উদ্ধার করা হয়েছে। তাকে কারা মেরেছে দেশবাসী যা জানার তা জেনেছে, তনুর বাবা-ভাইয়ের ক্ষমতার দাপট থাকলে হয়তো চেষ্টা-তদবির করে মেয়ে হত্যার বিচার পেতাম, গরীবের জন্য আল্লাহ আছে। তিনি আরও বলেন, তনুর জন্য বুকটা যেন ভেঙ্গে যায়, শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে আসে। বিচার পাব এমন লক্ষ্মণও দেখি না। কার কাছে বিচার চাইব? সমবেদনা জানাতে এসে যারা আমাদেরকে ন্যায় বিচারের আশ্বাস দিয়েছিল তারাও এখন চুপচাপ, সিআইডিও এখন খবর নেয় না, বাসায় আসে না, ফোনও করে না।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও সিআইডি-কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার জালাল উদ্দিন আহমেদ জানান, মামলাটির তদন্ত কার্যক্রম থেমে নেই, বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে, কিছু অগ্রগতিও আছে। এ বিষয়ে এর চেয়ে বেশী মন্তব্য করতে চাই না।

উল্লেখ্য, কুমিল্লা সেনানিবাসের ভেতরের একটি জঙ্গল থেকে গত বছরের ২০ মার্চ রাতে কলেজ ছাত্রী সোহাগী জাহান তনুর লাশ উদ্ধার করা হয়। পরদিন তার বাবা কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ডের অফিস সহায়ক ইয়ার হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। থানা পুলিশ ও ডিবির পর গত বছরের ১ এপ্রিল থেকে মামলাটির তদন্তের দায়িত্ব পায় কুমিল্লা সিআইডি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে