,

‘V 4 BNP’ তারেক রহমানের গাড়ির ব্যতিক্রমী এই নাম্বার প্লেটের ‘রহস্য’ জানেন কী ?

news-image

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান ও খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান বেশ কয়েক বছর ধরে লন্ডনে অবস্থান করছেন। সেখান থেকেই তিনি বিএনপির রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

লন্ডন বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জে সেদিন হাজারো নেতাকর্মীর ভীর। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে ভিআইপি লাউঞ্জ দিয়ে আসছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। মা খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে আগে থেকেই অপেক্ষমান ছেলে তারেক রহমান এগিয়ে এসে জড়িয়ে ধরেন মা’কে। এসময় এক অভূতপূর্ব দৃশ্যের অবতারনা হয়। দুজনে কোলাকুলি শেষে  সেখানে লন্ডন বিএনপির উপস্থিত নেতাকর্মীরা খালেদা জিয়াকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এরপর, হিথ্রো বিমানবন্দর থেকে তারেক রহমানের ব্যক্তিগত লেক্সাস গাড়িতে করে লন্ডনে যাত্রা শুরু করেন খালেদা জিয়া। তারেক রহমান নিজে গাড়ি চালিয়ে খালেদা জিয়াকে বিমানবন্দর থেকে বাসায় নিয়ে যান।

সংবাদ মাধ্যমে প্রকাশিত ছবিতে তারেক রহমানের  গাড়ির নাম্বার প্লেটে  V 4 BNP লেখাটি এদিন নজর কাড়ে অনেকের। বুঝতে বাকি থাকেনা এখানে ‘ভি’ শব্দটি বিজয় সুচক অর্থে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ ‘বিএনপি’র জন্য বিজয়’ এমন কিছুই নির্দেশ করছে গাড়ির নাম্বার প্লেটে।

অথচ, সাধারণত গাড়ির নাম্বার প্লেট এমন হবার কথা নয়! তাহলে ট্রাফিক আইন না মেনেই কি  এমন করে লিখা? এমন নানা প্রশ্নে আর আলোচনায় সরগরম হয় সামাজিক মাধ্যম।

ঘটনার ‘রহস্য’ আসলে গভীর কিছু নয় উল্লেখ করে এ সম্পর্কিত কৌতুহল নিবারনে বিএনপির একাধিক শীর্ষ নেতা জানালেন,  মুলতঃV 4 BNP এটি একটি প্রাইভেট নম্বর। লন্ডনে এমন নাম্বার প্লেট আসলে ‘দুর্লভ নয়’। খুব কম খরচেই ব্রিটিশ সরকারের ‘চালক ও যান আইনে’ এমন পছন্দনীয় নাম্বার প্লেটের জন্য আবেদন করা যায়। সেখানে আবেদনের পর কতৃপক্ষ যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রত্যাশিত নাম্বার প্লেটের অনুমোদন দিয়ে থাকেন।

সুত্র আরও জানায়, সিম্বলিক অর্থে এমন ব্যতিক্রমী প্লেটটি তারেক রহমান মুলত দলের নেতাকর্মীদের উজ্জীবিত করাতেই কিনেছেন। আর এই নাম্বার প্লেটটির মুল্য ৯৩৭ ইউরো বলেও জানান সুত্রটি ।

 

somoyerkonthosor.com

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা